Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কক্করদের নতুন ‘নাটক’? পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন! এবার উল্টো সুর সোনুর

তিন ভাই-বোনের বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। বাড়িতেই আয়োজিত হয়েছিল ছোট্ট এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহা-টনি। দাঁড়ান, এখানেই শেষ নয়

কক্করদের নতুন ‘নাটক’? পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন! এবার উল্টো সুর সোনুর

শেষ আপডেট: 19 May 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: কক্কর পরিবারের মানেই যেন রঙ্গমঞ্চের ওভারডোজ। নেহা কক্কর মিউজিক ভিডিও প্রচারের জন্য প্রেগন্যান্ট হওয়ার মিথ্যে নাটকের আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি সোনু কক্কর জানিয়েছিলেন বোন নেহা ও ভাই টনি কক্করের সঙ্গে সম্পর্ক রাখবেন না তিনি! তবে দিন কয়েক যেতে না যেতেই ফের উল্টে গেল হিসেবে নিকেশ!

তিন ভাই-বোনের বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। বাড়িতেই আয়োজিত হয়েছিল ছোট্ট এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নেহা-টনি। দাঁড়ান, এখানেই শেষ নয়, হাজির ছিলেন সোনু কক্কর। সেই ছবিই শেয়ার করেছেন নেহা। ক্যাপশনে লিখেছেন, "কী সুন্দর এক রাত্রি।" সেই ছবির কমেন্ট বক্সে আবার কমেন্ট করেছেন সোনু কক্কর। তিনি লিখেছেন, "অবশ্যই।"

 

এর পরেই নেটিজেনদের প্রশ্ন, "তবে কি ঝামেলা মিটল ভাইবোনদের?" অনেকে আবার মনে করছেন, ঝামেলা-টামেলা কিছুই হয়নি। এ সবই আদপে প্রচারে থাকার কৌশল। এই সব আলোচনার মাঝে আবার এক অর্থবহ পোস্টও করেছেন সোনু কক্কর। তিনি লিখেছেন, "ভালবাসাই সব প্রশ্নের উত্তর।"

কী ঘটেছিল?

মাস খানেক আগে সোনু কক্কর ইনস্টাহগ্রামে এক পোস্টে লেখেন, "ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের দিদি নই। অনেক বেদনা সহ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। ভেঙে পড়েছি ভিতর থেকে।" তিন কক্করদের মধ্যে মিল সেই শুরু থেকেই। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভাই-বোনদের সংগ্রামও প্রচুর। সেখানে সোনুর সরে যাওয়া অনেকের মনেই কষ্টের সঞ্চার করেছিল। তাঁরা যে সব মিটমাট করে নিয়েছেন, এতেই খুশি অনেকে।


```