রহস্য আর খুনের খেলা এবার ওয়েব সিরিজের পর্দায়! DARSHOO OTT তে হাজির হয়েছে বাংলার অন্যতম সাড়া জাগানো ক্রাইম থ্রিলার সিরিজ – 'সন্ধ্যে নামার পরে'। এটি এমনই এক কাহিনি, যা আগ্রহ আর শিহরণে ভরপুর করে তুলবে প্রতিটি মুহূর্তকে।

সন্ধ্যে নামার পরে
শেষ আপডেট: 21 June 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: রহস্য আর খুনের খেলা এবার ওয়েব সিরিজের পর্দায়! DARSHOO OTT তে হাজির হয়েছে বাংলার অন্যতম সাড়া জাগানো ক্রাইম থ্রিলার সিরিজ – 'সন্ধ্যে নামার পরে'। এটি এমনই এক কাহিনি, যা আগ্রহ আর শিহরণে ভরপুর করে তুলবে প্রতিটি মুহূর্তকে।
কলকাতায় খুনের স্রোতে কেঁপে উঠছে শহর! খুনের শিকার হচ্ছেন একের পর এক মহিলা – এক জন আইটি কর্মী, আরেক জন প্রাইমারী স্কুল শিক্ষিকা। খুনির অদ্ভুত স্বাক্ষর: প্রতিটি মৃতদেহ থেকে বাঁ চোখ উপড়ে নেওয়া আর সারা শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে লাল রঙ!
মোহর লাহিড়ী, ইরাবতি সান্যাল, ওয়াসিম আহমেদ এবং রাইমা রায়কে নেতৃত্বে রেখে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৎপর খুনির খোঁজে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্তের তত্ত্বাবধানে এগোতে থাকে এই তদন্ত, আর এর সাথেই ধীরে ধীরে জমতে থাকে ইন্দ্রজিৎ আর ইরাবতির সম্পর্কের কাহিনিও!
সিরিজটি শুধু খুন আর খুনির খেলার গল্প নয়, এটি এমন এক মিশ্রণ যেখানে রয়েছে রোমান্স, সাসপেন্স আর মানবমনের অজানা অন্ধকার দিকের খোঁজ। অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক ব্যানার্জী এবং রানা বসু ঠাকুরের অসাধারণ অভিনয় আর তুহিনের সিনেমাটোগ্রাফিতে জীবন্ত হয়েছে এই সাড়াজাগানো কাহিনি। সঙ্গীত দিয়েছেন প্রাঞ্জল দাস আর পরিচালক সৌম্যজিত আদক এবং তাঁর দল এটি এমনভাবে সাজিয়েছেন, যা দর্শকদের বসিয়ে রাখবে শেষ মুহূর্ত পর্যন্ত!
খুনের অজানা রহস্য আর মনের গভীরে চাপা থাকা কাহিনি, নিয়ে নতুন সিরিজ ‘সন্ধ্যে নামার পরে’। ছয়টি পর্বে শুধু চমক নয়, ভাবতে বাধ্য করবে প্রতিটি খুনের পেছনে থাকা অজানাকে নিয়েও!