Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'নগ্ন দৃশ্য করলে চকোলেট দেব,' প্রস্তাবে রাজি হন এই অভিনেত্রী, ভাইরাল হয় সেই 'হট সিন'

মাত্র ১৪ বছর বয়সে অভিনয়জগতে পা রাখেন সোনম। যদিও জন্মনাম ছিল বখতাওয়ার খান, তবে কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার ইচ্ছাতেই বদলে যায় তাঁর নাম—হয়ে ওঠেন ‘সোনম’।

'নগ্ন দৃশ্য করলে চকোলেট দেব,' প্রস্তাবে রাজি হন এই অভিনেত্রী, ভাইরাল হয় সেই 'হট সিন'

কে এই অভিনেত্রী?

শেষ আপডেট: 30 April 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৪ বছর বয়সে অভিনয়জগতে পা রাখেন সোনম। যদিও জন্মনাম ছিল বখতাওয়ার খান, তবে কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার ইচ্ছাতেই বদলে যায় তাঁর নাম—হয়ে ওঠেন ‘সোনম’। এই নামটিই পরবর্তীতে হয়ে দাঁড়ায় তাঁর বলিউড পরিচয়ের চাবিকাঠি।

১৯৮৮ সালে মুক্তি পাওয়া ছবি বিজয় ছিল তাঁর প্রথম কাজ, যেখানে অনিল কাপুর, ঋষি কাপুর, হেমা মালিনী, মীনাক্ষী শেশাদ্রি, অনুপম খেরের মতো তারকাদের পাশে পর্দায় এসেই নজর কাড়েন সোনম। ছবির একাধিক চুম্বনদৃশ্য তাঁকে রাতারাতি ‘বোল্ড অভিনেত্রী’ হিসেবে পরিচিতি এনে দেয়।

Sonam Khan | Vishwatma star Sonam Khan ready for comeback after long break  - Telegraph India

তাঁর পরবর্তী হিট ত্রিদেব ছবির ‘ওয়ে ওয়ে’ গান আজও অনেকের নস্টালজিয়ার অংশ। এছাড়া মাটি ও সোনা ছবিতেও সাহসী দৃশ্যের জন্য আলোচনায় আসেন তিনি। কিন্তু এই আলোচনার পেছনে লুকিয়ে ছিল এক করুণ বাস্তব।

এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন, মাটি ও সোনা ছবির একটি নগ্ন দৃশ্যে অভিনয়ের সময় তিনি ছিলেন মানসিকভাবে অপ্রস্তুত। কারণ? তিনি তখন ছিলেন মাত্র এক কিশোরী। অথচ তাঁকে সেটে ডেকে পাঠানো হয় তাঁর এক আত্মীয়াকে, যিনি শিশুসুলভ লোভ দেখিয়ে রাজি করান সোনমকে। 

সোনম বলেন, “আমায় বলা হয়েছিল, যদি নগ্ন দৃশ্যে অভিনয় করি, তবে আমায় চকোলেট দেওয়া হবে। আমি তখন খুবই ছোট। আর শুধুই চকোলেটের লোভে সেই দৃশ্যে অভিনয় করেছিলাম।” এই একটি অভিজ্ঞতাই যেন উন্মোচন করে দেয় বলিউডের আড়ালে থাকা অন্ধকার দিক—যেখানে শিশুশিল্পীরাও নিস্পৃহ থাকে না প্রাপ্তবয়স্ক সিদ্ধান্তের দায় থেকে।


```