৪০ বছর বয়সে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করলেন সোনম কাপুর।

সোনম কাপুর
শেষ আপডেট: 20 November 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে চলা জল্পনায় এবার সিলমোহর দিলেন অভিনেত্রী সোনম কাপুর। খোদ অনিল কন্যাই তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার (Sonam Kapoor second pregnancy) খবর ঘোষণা করলেন। ৪০ বছর বয়সে মা হতে চলা এই অভিনেত্রী নিজস্ব স্টাইলে সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ভক্তদের বেশ কয়েক মাস অপেক্ষায় রাখার পর, সোনম কাপুর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ইউনিক স্টাইলে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা করেন। তিনি প্রয়াত রাজকুমারী ডায়ানা-র মতো গোলাপি রঙের পোশাক পরে বেবি বাম্পের কিছু ছবি শেয়ার করেছেন।
ছবিগুলি পোস্ট করে 'রাঞ্ঝনা' অভিনেত্রী ক্যাপশনে কেবল একটি শব্দই লিখেছেন, যা তাঁর এই বিশেষ অনুভূতির প্রকাশ, "মা" (Mother)।
গত ২০১৮ সালে চারহাত এক হয় সোনম ও আনন্দের। ২০২২ সালের সোনম ও আনন্দের জীবনে আসে ছেলে বায়ু। আপাতত ছোট্ট বায়ুই তাঁর কাছে সব কিছু। অনেক দিন ধরেই লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে আছেন অভিনেত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানিয়ে দিলেন সোনম।