Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

স্মৃতির পাতায় ছোট্ট সোনম

বাড়ির মেয়ের বিয়ে মানেই একরাশ আনন্দের মাঝেও একটা হাল্কা মন খারাপ। হাজার হোক মেয়ে পরের বাড়ি চলে যাবে। তাই স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়েন কনের বাড়ির লোকেরা। ঠিক এমনটাই হয়েছে কাপুর পরিবারেও। আগামী ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলে

স্মৃতির পাতায় ছোট্ট সোনম

শেষ আপডেট: 7 May 2018 02:50

বাড়ির মেয়ের বিয়ে মানেই একরাশ আনন্দের মাঝেও একটা হাল্কা মন খারাপ। হাজার হোক মেয়ে পরের বাড়ি চলে যাবে। তাই স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়েন কনের বাড়ির লোকেরা। ঠিক এমনটাই হয়েছে কাপুর পরিবারেও। আগামী ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর। ৭ তারিখ রয়েছে মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান। আর ঠিক তার আগের দিনই সোনমের ছোটবেলার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন কাকা সঞ্জয় কাপুর। বছর ২০ আগের নিজের বিয়ের ছবি এ দিন শেয়ার করেছেন সঞ্জয়। ছবিতে দেখা যাচ্ছে কাকার বিয়েতে সাজগোজ করা সোনমকে। বিয়েবাড়িতে জমিয়ে নাচও করেছিলেন ছোট্ট সোনম। আর এ বার সেই সোনমেরই বিয়ে। ভাইঝির বিয়েতে যে আনন্দে নাচবেন সঞ্জয় এ কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই দিদির বিয়ের আয়োজনে মেতেছেন সোনমের ভাই হর্ষবর্ধন কাপুর। সঙ্গে রয়েছেন জাহ্নবী, খুশি, অর্জুন, অংশুলা। ৭ তারিখ সকালে রয়েছে মেহেন্দির অনুষ্ঠান। বিকেলে কাপুর পরিবার মাতবেন সোনমের সঙ্গীতের অনুষ্ঠানে। আর ৮ তারিখ সকালে শিখ মতে আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সোনম। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম

```