Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

‘মহিলারা কত নীচে নামতে পারে...’, লিখলেন অভিমন্যু! ঋজু-বিতর্কে সামিল শ্রাবন্তীর ছেলেও?

এবার কি এই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়? অন্তত মাঝরাতের ইনস্টাগ্রাম স্টোরিতেই তাঁর কড়া বার্তা সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

‘মহিলারা কত নীচে নামতে পারে...’, লিখলেন অভিমন্যু! ঋজু-বিতর্কে সামিল শ্রাবন্তীর ছেলেও?

শেষ আপডেট: 4 November 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: ঋজু বিশ্বাসকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা আর সাধারণ ট্রোল বা দু’দিনের সোশ্যাল মিডিয়া কথাবার্তা নয়। গত কয়েক দিন ধরে যেন থামছেই না। একের পর এক ‘স্ক্রিনশট’ ঘুরছে সমাজমাধ্যমে, নানা অভিযোগ, নানা বিস্ফোরক চ্যাট আসছে সামনে। অভিনেতাও চুপ নেই। স্বপক্ষে যুক্তিও দিয়েছেন। কিন্তু আলোচনা থামায় নয়!

এবার কি এই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়? অন্তত মাঝরাতের ইনস্টাগ্রাম স্টোরিতেই তাঁর কড়া বার্তা সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

অভিমন্যুর পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যে সব মহিলা ব্যক্তিগত ইনবক্সের স্ক্রিনশট শেয়ার করছেন তাঁরা নিতান্তই “বোকা”। তাঁর ভাষায়—নজরে আসার লোভে তাঁরা কতটা নিচে নামতে পারেন তাঁরা, তা এখন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। অভিমন্যুর এই মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের বড় অংশ প্রশ্ন তুলছেন—তাহলে কি পরোক্ষ ভাবে তিনি ঋজুর পক্ষেই দাঁড়ালেন? যদিও পোস্টে কারও নাম সরাসরি উল্লেখ করেননি অভিমন্যু। তবে এই মুহূর্তে ঋজুর স্ক্রিনশটই ট্রেন্ডিং সামাজিক মহলে, তাই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা এই ঘটনাকেই উদ্দেশ্য করে অভিমন্যুর ওই পোস্ট। এ ব্যাপারে দ্য ওয়ালের তরফে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

মাকেও তো বলি শাড়িতে সুন্দর লাগছে, এর মানে কি মেয়েবাজি করছি?: ঋজু | riju  biswas opens up on you look good in saree controversy

ঋজুকে নিয়ে তৈরি নানা মিম, নানা ট্রোল, নানা কটুক্তির বিরোধিতা করেছেন অভিনেতা সায়ন্ত মোদকও। তাঁর কথায়—“ঋজু ঠিক কাজ করেছেন এমন বলছি না। কিন্তু অনলাইনে যেটা চলছে সেটা ঠিক নয়। সমাজমাধ্যমে এই রকম নোংরামি কারও প্রাপ্য নয়।” উল্লেখ্য মাস কয়েক আগে সায়ন্তকে নিয়েও সামাজিক মাধ্যমে ঝড় উঠেছিল। তাঁর প্রাক্তন তিন প্রেমিকাই অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। তাই এই ঘটনায় ঋজুর পাশে সায়ন্তর দাঁড়ানোর ঘটনাটি খুব একটা ভালভাবে দেখছে না নেটদুনিয়ার একটা বড় অংশ।

এরই মধ্যে সামনে এসেছে এক নতুন অভিযোগ। অনেকেরই দাবি ঋজু বিবাহিত, রয়েছে সন্তানও। তাঁর স্ত্রী নাকি ফ্যাশন ডিজাইনার। যদিও ঋজুর কারণেই এই মুহূর্তে তাঁরা আলাদা।

তবে ঋজুর দাবি, "এই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। যদি কারও কাছে অভিযোগ থাকে, সঠিক প্রমাণ নিয়ে আসুন।" এর আগে দ্য ওয়ালের সামনেও মুখ খোলেন ঋজু। তিনি বলেন, ""শাড়িতে সুন্দর লাগছে বললে সেটা কি খারাপ? আমার মাকেও যদি কেউ বলে ভাল লাগছে, বলুক না। আমি আমার মাকেও বলি শাড়িতে সুন্দর লাগছে, তার মানে কি মেয়েবাজি করছি? এর থেকে কি ভাল কমপ্লিমেন্ট আছে?" তাঁর দাবি, তিনি অভিনেতা বলেই তাঁর নাম ভাঙিয়ে অনেকে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে। তিনি যোগ করেন, " আমার নম্বর পাবলিক করেছে। এটা তো অন্যায়। স্ক্রিনশটে দেখাক যে আমি খারাপ কথা বলেছি। আমার কাছে অনেক মেসেজ আসে 'কাজ দিন, সব কিছু করব'। আমি তো সেগুলোকে প্রশ্রয় দিইনি। বরং বলেছি যে আমি কাস্টিং ডিরেক্টর নই, প্রযোজকও নই।"


```