Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'সত্যি তুমি ছিলে...', কয়েকমাস পর একটু ধাতস্থ, হারানো সন্তানের উদ্দেশে খোলা চিঠি লিখলেন সোহিনী

সন্তানকে তিলে তিলে বড় করে তুলেছিলেন গর্ভে। কঠিন সেই মুহূর্ত সামলাতে বেশ কিছুটা সময় লেগেছিল সোহিনীর। পরিস্থিতি সামাল দিতে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেই মুহূর্তেরই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি।

'সত্যি তুমি ছিলে...', কয়েকমাস পর একটু ধাতস্থ, হারানো সন্তানের উদ্দেশে খোলা চিঠি লিখলেন সোহিনী

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 December 2025 21:46

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর (social media influencer) হিসেবে জনপ্রিয় সোহিনী গঙ্গোপাধ্যায় (Sohini Ganguly) চলতি বছরের অক্টোবর মাসেই গর্ভস্থ শিশুকে হারান। ৩ সেপ্টেম্বর অঝোর ধারায় কাঁদতে কাঁদতে ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছিলেন সোহিনী। সেই তাঁকে ঠিকঠাক দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আজ, বেশ অনেকগুলো দিন কেটে গিয়েছে মাঝে। নিজেকে কিছুটা সামলে নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের সন্তানের উদ্দেশে খোলা চিঠি লিখলেন সোহিনী (Sohini wrote a letter to her lost child)।

লিখেছেন, ''আমার দৈবান, একুশে অগস্ট তোমার সাথে শেষ ডায়েরিতে কথা হয়েছিল। তারপর থেকে খালি দিনে রাতে সব সময় কথা হয় তোমার সাথে আমার। এমন একটা মুহূর্ত নেই যে, তোমাকে না ভেবে কাটে! ডায়েরিটা আর খুঁজে পাইনি, কি জানি কেউ সরিয়ে রেখেছে কিনা! তাই এইখানেই লিখি...।''

বেবি বাম্প নিয়ে ফোটোশ্যুট থেকে শুরু করে সাধভক্ষণ সবকিছু নিয়েই আনন্দে মেতে ছিলেন সোহিনী, পাশে সবসময় ছিলেন স্বামী অনির্বাণ।

সোহিনী আরও লেখেন, ''জীবনের সব চেয়ে কঠিন মুহূর্তে মা হলাম শুধু তোমার ডাক শুনলাম না। এই ন'মাসে তুমি আমি কত খেলেছি একসাথে, আমার হাতের স্পর্শে তুমি কী সুন্দর নড়ে নড়ে জানান দিতে, “মা, এই তো আমি!''

অনাগত সন্তানের সঙ্গে নিজের বন্ডিং নিয়ে আবেগপ্রবণ সোহিনীর চিঠিতে উঠে আসে, ''শিব বন্দনা শুনলেই তুমি আর আমি কত খুশি হতাম। আমার সাথে গাছে জল দিতে। পাখিদের খাওয়াতে, কুকুরদের ভালবাসতে, বই পড়তে।''

‘বীরপুরুষ’ কবিতার কথাও মনে করান সোহিনী। “আমি যেন তোমায় বলছি ডেকে, ‘আমি আছি, ভয় কেন মা কর।’ “

সন্তানকে তিলে তিলে বড় করে তুলেছিলেন গর্ভে। তার অস্তিত্ব অনুভব করেই সোহিনী লিখেছেন, ''সত্যি তুমি ছিলে, নইলে আমি বেঁচে আছি কি করে বলো? জানো, সবাই বলে তোমায় ভুলে যেতে, তুমি আমার ছিলে না। আবার তুমি আসবে - কোনটা সত্যি কোনটা মিথ্যে সব যেন গুলিয়ে যায় আমার..।''

কঠিন সেই মুহূর্ত সামলাতে বেশ কিছুটা সময় লেগেছিল সোহিনীর। হাসিখুশি মুহূর্তে তো বটেই, এমন চরম কঠিন এক সময়েও পাশ থেকে সরেননি স্বামী। পরিস্থিতি সামাল দিতে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেই মুহূর্তেরই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। সন্তানকে লিখেছেন, ''তোমার বাবা আর তিথি মা মিলে আমাকে পাহাড়ে রেখেছিল, ওখানে গিয়ে আমি প্রথমবার হেসেছিলাম। দেখো এই ছবি গুলো। যদিও কালো কাঁচের চশমার আড়ালে যে জল চোখ থেকে গড়িয়ে কখন নদীর জলে মিশে গেছে সে শুধু আমি আর তুমি জানি, আর কেউ না।'' 

শেষ যেদিন সোহিনী সোশ্যাল মিডিয়ায় লাইভ এসেছিলেন, তখন তাঁর পেটের সেলাই কাটেনি। তাঁর কথায়, ''আমার গড়িয়ে পড়া বুকের দুধ, এই ক'মাসের জেগে থাকা রাত, তোমার শূন্য দোলনা, আমার পেটের সেলাই, তোমার বাবার না বলা কষ্ট, সেগুলো সব প্রকৃতি জানে আর কেউ না।''

শেষে সোহিনী লেখেন, ''আমাদের কাজু সোনা ভাল আছে, এই প্রকৃতির যা কিছু শুভ তার মধ্যে। আমরাও ভাল থাকার চেষ্টা করছি। এইটুকুই আমাদের থাক.. ইতি, মা ও বাবা।''

সোহিনী নিজের কাজ, ভ্লগের মাধ্যমে অনেকের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পর তাঁর কমেন্ট বক্স ভরে ওঠে। বহু মানুষ তাঁর ভাল থাকা কামনা করেছেন। অনেকে যে তাঁর এই ফিরে আসাটারই অপেক্ষায় ছিলেন, সেটাই বলছে তাঁর সোশ্যাল মিডিয়া।


```