Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়

অখিল আক্কিনেনি ও জয়নাব রাভজির রাজকীয় বিবাহবাসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। 

অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 13 June 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: অখিল আক্কিনেনি ও জয়নাব রাভজির রাজকীয় বিবাহবাসরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বিয়ের ঠিক পরেই নিজেদের চোখধাঁধানো লুকের আরও কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শোভিতা, যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

লাল শাড়ি ও সোনালি কাঠামোর ব্লাউজে সেজেছিলেন ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী। তবে গোটা সাজের মধ্যেও নজর কেড়ে নেয় তাঁর হাতে থাকা বিলাসবহুল কালো ব্যাগটি। এটি ছিল 'Christian Dior'-এর ব্যাগ', যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩৭,৩৩৮ টাকা।

শুধু সাজ নয়, পারিবারিক মুহূর্তেও ছিলেন তিনি সরব। অখিল-জয়নাবের বিয়ের ঠিক পরে একটি পারিবারিক ছবি পোস্ট করেন শোভিতা, যেখানে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য, নগার্জুনা, অমলা-সহ নবদম্পতিও। সেই ছবির ক্যাপশনে শোভিতা লেখেন, 'স্বাগতম আমাদের পরিবারে প্রিয় জেড। নবদম্পতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা।'

Sobhita

এদিকে কিছুদিন আগেই, ৩১ মে ২০২৫-এ নিজের ৩৩তম জন্মদিন উদ্‌যাপন করেছেন শোভিতা। স্ত্রীকে শুভেচ্ছা জানাতে নাগা চৈতন্য সোশ্যাল মিডিয়ায় তাঁদের একান্ত মুহূর্তের একটি সেলফি পোস্ট করেন। সঙ্গে লেখেন, “Happy birthday my lady @sobhitad.” সেই পোস্টেও প্রচুর কমেন্ট করেছেন অনুরাগীরা।


```