Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নাগাকে বিয়ে করেই বড় সিদ্ধান্ত, শোভিতা বলে দিলেন, ‘আর কখনও আমি...’

স্টাইল ও বোল্ড লুকের জন্য পরিচিত শোভিতা। তবে আক্কিনেনি পরিবারের বধূ হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী— এবার থেকে আর সাহসী চরিত্রে অভিনয় করবেন না! সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

নাগাকে বিয়ে করেই বড় সিদ্ধান্ত, শোভিতা বলে দিলেন, ‘আর কখনও আমি...’

নাগাকে বিয়ে করেই বড় সিদ্ধান্ত

শেষ আপডেট: 18 February 2025 21:58

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ফের বিয়ের পিঁড়িতে বসেছেন! অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর  গত বছরের ডিসেম্বরেই শোভিতা ধূলিপালার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। নবদম্পতির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা, সেই ছবি-ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  এবার বিয়ের পরই নতুন এক সিদ্ধান্ত নিলেন শোভিতা!  

স্টাইল ও বোল্ড লুকের জন্য পরিচিত শোভিতা। তবে আক্কিনেনি পরিবারের বধূ হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী— এবার থেকে আর সাহসী চরিত্রে অভিনয় করবেন না!  এক সংবাদমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

শুধু তাই নয়, রোম্যান্টিক দৃশ্যে অভিনয় থেকেও নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন শোভিতা। শোনা যাচ্ছে, পরিবারের সম্মান রক্ষার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শোভিতা। তাঁর এই সিদ্ধান্তে আক্কিনেনি পরিবারের অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, আক্কিনেনি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, অতীতে এই পোশাক নিয়েই সামান্থা রুথ প্রভু সঙ্গে মনোমালিন্য হয় নাগার। পুষ্পা ছবির 'ও আন্তে' গানে পারফর্ম করতে সামান্থাকে বারণ করা হয়েছিল পরিবারের তরফে। সামান্থা মানতে চাননি। তাঁরই ফলাফল এই বিচ্ছেদ! 

নতুন সংসার ও কেরিয়ার, দুই দিকেই নজর রয়েছে শোভিতার। সম্প্রতি তাঁকে ‘থান্ডেল’ছবির সাফল্য উদযাপনে দেখা যায়। অন্যদিকে, নাগা চৈতন্যর বিয়ের পর প্রথম ছবি ‘থান্ডেল’ মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। বর্তমানে মধুচন্দ্রিমায় ব্যস্ত এই নবদম্পতি। শোভিতা জানিয়েছেন, নাগা চৈতন্যর সঙ্গে জীবন কাটানো তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। ব্যক্তিগত ও পেশাদার জীবনের এই পরিবর্তন নিয়ে তিনি বেশ খুশি। নতুন জীবন, নতুন সিদ্ধান্ত— সব মিলিয়ে নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার এই অধ্যায় এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে...


```