Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাক উত্তেজনার মাঝেই বাতিল ঋষভ রিখিরাম শর্মার কলকাতা কনসার্ট

বিখ্যাত সিতাররবাদক ও সংগীত পরিচালক ঋষভ রিখিরাম শর্মা সম্প্রতি ঘোষণা করেছেন, তাঁর বহু প্রতীক্ষিত ‘সিটার ফর মেন্টাল হেলথ’ কনসার্টের কলকাতা পর্বটি বাতিল করা হয়েছে।

ভারত-পাক উত্তেজনার মাঝেই বাতিল ঋষভ রিখিরাম শর্মার কলকাতা কনসার্ট

ঋষভ রিখিরাম শর্মা।

শেষ আপডেট: 15 May 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: বিখ্যাত সিতাররবাদক ও সংগীত পরিচালক ঋষভ রিখিরাম শর্মা সম্প্রতি ঘোষণা করেছেন, তাঁর বহু প্রতীক্ষিত ‘সিটার ফর মেন্টাল হেলথ’ কনসার্টের ইন্দোর পর্বটি বাতিল করা হয়েছে। শুধু ইন্দোরই নয়, বেঙ্গালুরু, সুরাট ও কলকাতার অনুষ্ঠানের তারিখগুলোও বাতিল করা হয়েছে। প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারত-পাকিস্তানের মধ্যে চলমান এই সামরিক উত্তেজনা।

ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ঋষভ লিখেছেন, ‘প্রিয় সিটার ফর মেন্টাল হেলথ পরিবার, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই মাসে নির্ধারিত বেঙ্গালুরু, সুরাট, কলকাতা এবং ইন্দোর কনসার্টগুলো বাতিল করতে হচ্ছে।’ তিনি আরও লেখেন, ‘এই সময়গুলো একাত্মতা, আত্মবিশ্লেষণ এবং সংহতির আহ্বান জানায়। শিল্প অপেক্ষা করতে পারে—মানবতা নয়। আমাদের জাতির পাশে দাঁড়ানো এখন সবচেয়ে বড় প্রাধান্য। সবাইকে নিরাপদ রাখা, শক্তি জোগানো, এবং একে অপরের ভালো থাকা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।’

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা প্রতিরাতে আমাদের শান্তিতে ঘুমোতে দেন, সেই সাহসী সৈনিকদের কাছে আমরা ঋণী। তাঁদের সাহস আমাদের অনুপ্রেরণা।’

ঋষভ আশ্বাস দিয়েছেন, ‘এখন হয় তো সাময়িকভাবে দেখা হবে না, তবে অনলাইনে আমি নিয়মিত সঙ্গীত পরিবেশন করে যাবো—যা আপনাদের মনে শান্তি ও সংযোগের অনুভূতি জোগাবে। আমরা আবার একসঙ্গে ফিরব, আর তখন একসাথে জীবন আর সঙ্গীত উদযাপন করব।’ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সিটার ফর মেন্টাল হেলথ ইন্ডিয়া ট্যুর এখানেই শেষ। ইন্দোর অনুষ্ঠানও বাতিল। জাতি সবার আগে। আমি এখানেই আছি, অনলাইনে দেখা হবে। আপনাদের খুব ভালোবাসি।’

আগামী ২২ মে সন্ধে ৭টার সময় ষভ রিখিরাম শর্মার কনসার্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই শো বাতিল হয়েছে। অনুষ্ঠান কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী টিকিটের অর্থ ফেরতের প্রক্রিয়া আগামী ৫-৭ দিনের মধ্যে শুরু হবে বলে জানানো হয়েছে। সুরের সঙ্গে দেশপ্রেমের নিঃশব্দ আহ্বান জানালেন ঋষভ, বললেন—‘শিল্প অপেক্ষা করতে পারে, মানবতা নয়!’


```