Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন দিনে প্রচুর আয় করল ‘সিতারে জমিন পর’, বক্স অফিসে দুর্দান্ত কামব্যাক আমিরের

তিন বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন আমির খান। ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে সফল। মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যেই ছবির মোট আয় পৌঁছে গিয়েছে প্রায় ৬০ কোটি টাকায়। 

তিন দিনে প্রচুর আয় করল ‘সিতারে জমিন পর’, বক্স অফিসে দুর্দান্ত কামব্যাক আমিরের

‘সিতারে জমিন পর’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 23 June 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: তিন বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন আমির খান। ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে সফল। মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যেই ছবির মোট আয় পৌঁছে গিয়েছে প্রায় ৬০ কোটি টাকায়। এমন আয় দেখে বলিউডের ট্রেড অ্যানালিস্টরাও রীতিমতো চমকে গিয়েছেন।

প্রথম তিন দিনের বক্স অফিস কালেকশন

শুক্রবার (প্রথম দিন): ১০.৭০ কোটি
শনিবার (দ্বিতীয় দিন): ২০.২০ কোটি
রবিবার (তৃতীয় দিন): ২৮ কোটি

এই হিসেবে, ভারতে মোট ৩ দিনে ছবিটির আয় হয়েছে ৫৮.৯০ কোটি। অনুমান করা হচ্ছে, অফিসিয়াল চূড়ান্ত হিসাব অনুযায়ী মোট আয় ৬০ কোটির ঘর পার করে ফেলবে।

শুক্রবারের তুলনায় শনিবারের আয় প্রায় ৮৯% বেড়েছে, আর রবিবারের আয় উদ্বোধনী দিনের প্রায় তিন গুণ। রবিবারের সাফল্যে ‘সিতারে জমিন পর’ পিছনে ফেলেছে সানি দেওলের সাম্প্রতিক হিট ‘জাট’ (৪০.৬২ কোটি), সলমন খানের ‘সিকান্দার’ (২৭.৫০ কোটি) এবং কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ (২৭.৫০ কোটি)-এর প্রথম তিন দিনের সংগ্রহকেও।

যদিও আয় সন্তোষজনক, কিন্তু ছবিটির প্রযোজনাগত খরচ এখনও পুরোপুরি উঠে আসেনি। ফলে সিনেমাটি লাভের ঘরে ঢুকতে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পার’ ছিল আমির খানের অন্যতম প্রশংসিত ছবি। ‘সিতারে জমিন পর’ সেই ছবির সিক্যুয়েল হিসাবে পরিচিত হলেও, আদতে এটি হলিউড ছবি Champions-এর হিন্দি রিমেক।

‘লাল সিং চাড্ডা’ এবং ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর বক্স অফিস ব্যর্থতার পর আমির খান বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন। ‘সিতারে জমিন পর’-এর সাফল্য তাঁর জন্য একপ্রকার রিলঞ্চ বলা যেতে পারে।


```