
শেষ আপডেট: 16 September 2023 16:00
দ্য ওয়াল ব্যুরো: ছবির দুনিয়ায় এখন সারা পৃথিবীর দর্শকের কাছেই অতি পরিচিত একটি শব্দ 'মাল্টিভার্স'। (cop universe) মাল্টিভার্সকে ভেঙে বললে হয় মাল্টি ইউনিভার্স। অর্থাৎ বিভিন্ন আলাদা আলাদা ছবির জনপ্রিয় চরিত্ররা যখন একটি নির্দিষ্ট ছবিতে আসেন একসঙ্গে তখনই সৃষ্টি হয় মাল্টিভার্স। বলিউডও পিছিয়ে নেই এই মাল্টিভার্স তৈরির পরিকল্পনা থেকে। সব ঠিকঠাক আগামী বছরেই সম্ভবত, বলিউডে (Singham again) আসতে চলেছে একটি নয় বরং দু-দুটি মাল্টিভার্স ছবি।
একদিকে যশ রাজ ফিল্মসের নতুন স্পাই থ্রিলার ইউনিভার্স আসতে চলেছে যেখানে 'টাইগার ভার্সেস পাঠান' ছবিতে একই ফ্রেমে দীর্ঘদিন পর দেখা যাবে দুই খান সলমন এবং শাহরুখকে। শনিবারই জানা গেছে, ২০২৪-এর মার্চ মাসে শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং। অন্যদিকে, একই দিনে রোহিত শেট্টি ঘোষণা করলেন তাঁর নতুন কপ ইউনিভার্স ছবির শ্যুটিং শুরুর কথা।
আর এই ছবিতেই মিলছে রোহিত শেট্টির পরিচালিত আরও দুই জনপ্রিয় পুলিশ-নির্ভর ছবি 'সিম্বা' এবং 'সূর্যবংশী'। অর্থাৎ সিম্বা চরিত্রে রণবীর সিং এবং সূর্যবংশী চরিত্রে অক্ষয় কুমারকেও তাঁদের পুরনো জনপ্রিয় চরিত্রে দেখা যাবে 'সিংহম এগেইন' ছবিতে। শনিবার থেকেই শ্যুটিং শুরু হয়ে গেল 'সিংহম এগেইন'-এর।
https://twitter.com/ajaydevgn/status/1703019733547938168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1703019733547938168%7Ctwgr%5E5fdb2643e9e07baae83ab814e47122da5f1dbe71%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pinkvilla.com%2Fentertainment%2Fnews%2Fajay-devgn-ranveer-singh-rohit-shetty-start-filming-singham-again-akshay-kumar-says-this-1243799
সুখবরটি এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেন পরিচালক রোহিত শেট্টি। এক টানা ১২ বছর ধরে তাঁর যে পুলিশ চরিত্রগুলি বলিউডে একের পর এক হিট ছবির জন্ম দিয়েছে তাঁদের এক ফ্রেমে আনতে পেরে আবেগপ্রবণ রোহিত। এদিন ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'সিংহম, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে যখন আমরা সিংহম বানিয়েছিলাম তখন ভাবতেও পারিনি এই চরিত্র এতটাই জনপ্রিয়তা পাবে যে একটি কপ ইউনিভার্স তৈরি হয়ে যাবে'। প্রসঙ্গত, এই চরিত্রগুলির মধ্যে জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে অজয় দেবগণের সিংহম ফ্র্যাঞ্চাইজি। এদিন অজয় এক্স হ্যান্ডলে লেখেন, ১২ বছর আগে আমরা ভারতীয় সিনেমাকে তার সবচেয়ে বড় কপ ইউনিভার্স উপহার দিয়েছিলাম। এতগুলো বছর ধরে টানা মানুষের ভালবাসায় এবার সিংহম পরিবার আরও বড়।' 'সিংহম এগেইন'-এর অংশ হয়ে খুশি রণবীর সিং এবং অক্ষয়ও। নিজেদের জনপ্রিয় চরিত্রে নতুন ভাবে আরও একবার পর্দায় আসতে মুখিয়ে আছেন তাঁরা।
ফের এক ফ্রেমে শাহরুখ-সলমন, মার্চেই শুরু হতে চলেছে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর শ্যুটিং