Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আসছে 'সিংঘম এগেইন'! সাত-সাতটি বলিউড সুপারহিটের সিক্যুয়েল এবছরেই, শেষেরটি দেখলে চমকে যাবেন

গত বছরের তুলনায় বেশ তলার দিকেই রয়েছে হিন্দি ছবির বাজার৷ হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের 'ফাইটার' এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফের 'বড়ে মিয়াঁ ছোটে'র মতো বড়সড় ছবিগুলিও আশানুরূপ হিট হয়নি। 

আসছে 'সিংঘম এগেইন'! সাত-সাতটি বলিউড সুপারহিটের সিক্যুয়েল এবছরেই, শেষেরটি দেখলে চমকে যাবেন

ছবি: গুগল

শেষ আপডেট: 7 June 2024 19:28

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ২০২৪ সালের প্রায় অর্ধেকটা সময় কেটে গেল। এখনও পর্যন্ত তেমন একটা বক্স অফিস কাঁপানো সুপারহিট ছবির মুখ দেখেনি বলিউড।  গত বছরের তুলনায় বেশ তলার দিকেই রয়েছে হিন্দি ছবির বাজার৷ হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের 'ফাইটার' এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফের 'বড়ে মিয়াঁ ছোটে'র মতো বড়সড় ছবিগুলিও আশানুরূপ হিট হয়নি। 

তাই এবার সকলের চোখ বছরের দ্বিতীয়ার্ধে। আগামী ছ'মাসে বলিউডে কী কী ভাল ছবি আসছে, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা। দেখা যাচ্ছে, এই ক'মাসে সিক্যুয়েল ছবির উপরেই বেশি নির্ভর করবে বক্স অফিস। কারণ 'সিংঘম'-এর মতো সুপারডুপার হিট ছবির সিক্যুয়েল আসছে, 'সিংঘম এগেইন'। তবে শুধু সিংঘমের নয়, আরও ছ'টি দারুণ ছবির সিক্যুয়েল আসছে এই বছরেই।

চোখ বোলানো যাক আসন্ন সিক্যুয়েলগুলিতে।

১. সিংঘম এগেইন

সিংঘম এগেইন অথবা সিংঘম ৩-এ, ডিসিপি বাজিরাও সিংঘমের সেই বিদ্রোহী পুলিশ গল্পই বলবেন অজয় ​​দেবগণ। তাঁর সঙ্গে ফিরে আসবেন রণবীর সিং, অক্ষয় কুমার এবং করিনা কাপুর। নতুন লেডি সিংঘম চরিত্রে দেখা দেবেন দীপিকা পাড়ুকোন, এসিপি হিসেবে থাকবেন টাইগার শ্রফ এবং প্রধান প্রতিপক্ষ হিসেবে অর্জুন কাপুর। রোহিত শেট্টি পরিচালিত, সিংঘম এগেইন মুক্তি পাওয়ার কথা, ১৫ অগস্ট।

২. স্ত্রী ২

শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী' সিনেমার আশ্চর্য সাফল্যের পরেই এর সিক্যুয়েল নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছিল। বিনোদনমূলক হরর ফ্র্যাঞ্চাইজির পথ তৈরি করেছে এই ছবি। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি এবং অপারশক্তি খুরানা। অমর কৌশিক পরিচালিত এই সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা, ৩০ অগস্ট।

৩. ভুল ভুলাইয়া ৩

ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া ২-এর বিশাল বক্স অফিস সাফল্যের পর, ভুল ভুলাইয়া ৩-এ ফিরছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। তাঁরা অবশ্য প্রথম ভুল ভুলাইয়াতে ছিলেন না, ছিলেন দ্বিতীয় সিক্যুয়েলে। তিন নম্বরে আবার ফিরছেন বিদ্যা বালান, যিনি ভুল ভুলাইয়া-তে অক্ষয় কুমারের সঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন। আনিস বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাওয়ার কথা এ বছরের দীপাবলির সময়ে।

Image may contain Kartik Aaryan Text and Clapperboard

৪. রেইড ২

ভারতীয় ইতিহাসের দীর্ঘতম আয়কর অভিযান নিয়ে তৈরি হয়েছিল রেইড। এর পরে সেই ছবির সিক্যুয়েল রেইড ২ নিয়ে আবার ফিরে আসছেন আইআরএস অফিসার অময় পট্টনায়ক, অর্থাৎ অজয় ​​দেবগণ৷ জানা যাচ্ছে, আরও একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। রাজ কুমার গুপ্তা পরিচালিত ছবিটি মুক্তি পেতে পারে ১৫ নভেম্বর।

৫. ধড়ক ২

নবাগত ইশান খট্টর এবং জাহ্নবী কাপুরের বলিউড লঞ্চিং ছিল ধড়ক ছবিটি। এবার আসছে তার সিক্যুয়েল, ধড়ক ২। তাতে প্রধান দম্পতি হিসেবে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরির নতুন জুটিকে। করণ জোহর ইনস্টাগ্রামে এই ছবির ছোট্ট টিজার হিসেবে লিখেছেন, 'এক রাজা ছিল এবং এক রানি ছিল। তাদের জাত ছিল আলাদা এবং এখানেই গল্পের শেষ। সাজিয়া ইকবাল পরিচালিত, ধড়ক ২ মুক্তি পাওয়ার কথা ২২ নভেম্বর।

৬. ওয়েলকাম টু দ্য জঙ্গল 

বছরের শেষে অপেক্ষা করে থাকার মতো আরও একটি মাল্টি-স্টারার সিক্যুয়েল, ওয়েলকাম টু দ্য জঙ্গল বা ওয়েলকাম ৩। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি থাকছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, আফতাব শিবদাসানি, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়স তালপাড়ে। আহমেদ খান পরিচালিত ওয়েলকাম টু দ্য জঙ্গল, এবছরের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা।

৭. মেট্রো... ইন দিনো

দর্শকদের মনের কাছাকাছি এক ছবি করেছিলেন অনুরাগ বসু। লাইফ ইন আ মেট্রো। কত মানুষের মনের কথা যে এই ছবি বলেছিল, তার ঠিক নেই। একের পর এক গল্প সাজিয়ে, একাধিক সু-অভিনেতাদের নিয়ে এই ছবি করেছিলেন পরিচালক। সেই ছবিরই সুপারহিট গান ছিল, 'ইন দিনো'। এবার সেই গানের লাইন ধরেই 'লাইফ ইন আ মেট্রো' ছবির সিক্যুয়েল  আসছে, 'মেট্রো... ইন দিনো'। থাকছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। দুর্দান্ত এই তারকা কাস্টে পরিপূর্ণ। ছবিটি মুক্তি পেতে চলেছে এই বছরের শীতেই।

Image may contain Anurag Basu Aditya Roy Kapur Sara Ali Khan Person Photobombing Clothing Sleeve and Adult


```