Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতে আইভি ড্রিপ, হাসপাতাল ভর্তি আরমান, ছবি প্রকাশ্যে আসতেই বাড়ল উদ্বেগ

ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেননি গায়ক। ছবির কমেন্ট বক্সে অনুরাগীরা একের পর এক প্রশ্ন তুললেও জবাব আসেনি। তবে পরে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন আরমান। 

 হাতে আইভি ড্রিপ, হাসপাতাল ভর্তি আরমান, ছবি প্রকাশ্যে আসতেই বাড়ল উদ্বেগ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 January 2026 13:05

দ্য ওয়াল ব্যুরো: গানের মঞ্চে যাঁর কণ্ঠ মানেই আলাদা উত্তেজনা, সেই আরমান মালিকই এবার অনুরাগীদের দিলেন বেশ উদ্বেগের খবর। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় এই গায়ক। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে হাসপাতাল থেকে একটি ছবিও শেয়ার করে নেন গায়ক।

হাসপাতালের পোশাক পরা, হাতে আইভি ড্রিপ লাগানো অবস্থায় তোলা ছবিটি প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যান অনুরোগীরা। ছবির ক্যাপশনে আরমান জানান, গত কয়েক দিন তাঁর জন্য মোটেই সহজ ছিল না। যদিও এখন তিনি আগের থেকে অনেকটাই ভাল আছেন। এই মুহূর্তে তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম।

ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেননি গায়ক। ছবির কমেন্ট বক্সে অনুরাগীরা একের পর এক প্রশ্ন তুললেও জবাব আসেনি। তবে পরে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন আরমান। সেখানে লেখা ছিল, “এই বছরে যে বিষয়গুলির খেয়াল রাখতে চান, সেগুলির অবশ্যই একটা তালিকা বানিয়ে নেবেন।” অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে নিজের স্বাস্থ্য ও জীবনযাপনের কথাই তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, বলিউডে আরমান মালিকের যাত্রা শুরু হয়েছিল সলমন খানের হাত ধরেই। ২০১৪ সালে মুক্তি পাওয়া সলমন অভিনীত ছবি ‘জয় হো’-তে গান গেয়ে প্রথম নজরে আসেন আরমান। সেই ছবির সূত্র ধরেই সলমনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়।

এক সাক্ষাৎকারে আরমান জানিয়েছিলেন, ছবির গানের মিউজিক ভিডিও ‘লাভ ইউ টিল দ্য এন্ড’-এ তাঁকে এবং তাঁর ভাই অমাল মালিককে রাখার সিদ্ধান্ত নেন সলমন। সেই সময় নিয়মিত শরীরচর্চার পরামর্শ দেন ভাইজান। সলমনের উৎসাহেই ওই সময়ে প্রায় ১০ থেকে ১৫ কেজি ওজন কমাতে পেরেছিলেন তিনি। 

এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসারত আরমান। দ্রুত সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরবেন, এই আশাতেই দিন গুনছেন তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন। 
 


```