Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

বিতর্কে শিলাজিৎ! পুনমকে সমর্থন করে খোলা চিঠি

সোশ্যাল মিডিয়ায় ইরটিক সিনেমার অভিনেত্রীকে সমর্থন করে চিঠি লিখলেন।

বিতর্কে শিলাজিৎ! পুনমকে সমর্থন করে খোলা চিঠি

শেষ আপডেট: 5 February 2024 13:38

দ্য ওয়াল ব্যুরো: গত দুদিন ধরে পুনম পান্ডের মৃত্যুর খবর নিয়ে তোলপাড় নেটদুনিয়া। হঠাৎ একদিন মডেল-অভিনেত্রীর টিম সোশ্যাল মিডিয়ায়   জানায় যে উনি আর বেঁচে নেই। জরায়ু-মুখের ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে। মুহূর্তে ইন্টারনেটে ট্রেন্ডিং হয়ে ওঠে পুনম পান্ডে ও সার্ভিক্যাল ক্যানসার। 


একদিন যেতে না যেতেই পুনম ঘোষণা করেন তিনি বেঁচে আছেন। পুনম জানান, জরায়ু-মুখের ক্যানসারের প্রতি সবার সচেতনতা বাড়াতেই এই পদ্ধতি উনি বেছে নিয়েছিলেন। পুনমের কথা শুনে তোলপাড় শুরু হয় দেশজুড়ে! নেটিজেনদের প্রশ্ন, ক্যানসার সম্বন্ধে সতর্কতা বাড়াতে এমন মারাত্মক উপায় তিনি কেন বেছে নিলেন? বলিউড থেকে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়ে ওঠেন বহু মানুষ। সমর্থন ও বিরোধিতায় সরগরম হয়ে ওঠে সারা দেশ।  মৃত্যু সংবাদের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করা যায় কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলে অনেকেই জানান, এটা এই মডেলের শুধুমাত্র প্রচারে আসার ফিকির। অতীতেও প্রচারে আসার জন্য পুনম অনেক সময়ই শালীনতার সীমা লঙ্ঘন করেছেন।    


গায়ক-অভিনেতা শিলাজিৎ কিন্তু হাঁটলেন ভিন্ন পথে! সোশ্যাল মিডিয়ায় ইরটিক সিনেমার অভিনেত্রীকে সমর্থন করে চিঠি লিখলেন। বললেন, 'পরম পূজনীয় পুনম, আপনার সাথে আমার আলাপ নেই। আপনি কি কি কাজ করেছেন আমি জানি না। কিন্তু আপনার এই খেলাটা আমার দারুণ লেগেছে। ম্যাডাম আপনাকে প্রণাম। আপনি যে থাপ্পড়টা মারলেন। বড়ো বড়ো সেয়ানাদের আপনি জাস্ট বিষ দাঁত ভেঙে দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনি এটা জ্ঞানত করেছেন এবং বেশ করেছেন। ফ্রন্টলাইন মিডিয়ার আসল কঙ্কালসার চেহারা আপনি X-ray করে দেখিয়ে দিয়েছেন। এরা যে কতটা ঝুরঝুরে বালির মত আসলে, সেটা আপনি চোখে ছুরি মেরে বুঝিয়ে দিয়েছেন। আমি ভাবছি কালকে প্রিন্ট মিডিয়াগুলো কি করবে। যারা ঠিক করে দিত কারা গুরুত্বপূর্ণ, কারা প্রাসঙ্গিক, কারা নক্ষত্র.... তাদের এরকম হ্যাটা কেউ করেনি, কি লিখবে ওরা, ভুলবশত ছেপেছে, নাকি লিখবে... পড়তে হবে "পুনম পান্ডে মারা গেছেন" এর জায়গায় "পুনম পান্ডে মারা যান নি" এটা পড়তে হবে....' (বানান অপরিবর্তিত) 


বিতর্কিত মন্তব্যের জন্য মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে থাকেন এই গায়ক। এবারেও তার অন্যথা হল না। শিলাজি ৎ তাঁর চিঠিতে আরও জানান, 'আপনাকে সেলাম, আপনি আমাকে না চিনেও, না জেনেও, আমার মত অনেকের ভেতরে লুকিয়ে থাকা বিপ্লবটা করে দিয়েছেন। এর জন্য আপনাকে কোনো ঘোষিত রাজনৈতিক দলে যোগ দিতে হয়নি। এখনও পর্যন্ত। কাল কি হবে জানি না। আপনি কতটা effective হবেন জানিনা, কিন্তু আপনি যা করলেন এটা আমি বিপ্লব বলে বুঝলাম। আগামী কাল সেটা কি হবে ? পতাকা? প্রতীক? পার্টি ? না প্রপার্টি ? জানিনা, কিন্তু ইতিহাস হলো..'


ওঁর এই পোস্টেও নানান মন্তব্য এসেছে। কেউ বলেছে শিলাজিৎ ঠিকই বলেছেন। কেউ আবার তীব্র নিন্দা করেছেন। যদিও এইসব মন্তব্য সম্পর্কে গায়ক পাল্টা  কোনও মন্তব্য করেননি।


```