Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেট গালায় ডেবিউ কিয়ারার, অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখলেন সিদ্ধার্থ, ভাইরাল ভিডিও

কিয়ারা অন্তঃসত্ত্বা, এই সময়ে তাঁকে একা ছাড়লেন না সিদ্ধার্থ। স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীর সঙ্গেই পৌঁছে যান নিউইয়র্কে।

মেট গালায় ডেবিউ কিয়ারার, অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখলেন সিদ্ধার্থ, ভাইরাল ভিডিও

কিয়ারা-সিদ্ধার্থ

শেষ আপডেট: 6 May 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার মেট গালায় হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। রেড কার্পেটে নজরকাড়া লুকে ধরা দেন তিনি। অভিনেত্রীর বেবি বাম্প বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। কিয়ারা অন্তঃসত্ত্বা, এই সময়ে তাঁকে একা ছাড়লেন না সিদ্ধার্থ। স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীর সঙ্গেই পৌঁছে যান নিউইয়র্কে (Sidharth Malhotra with Kiara Advani at Met Gala)। দম্পতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের। 

কিয়ারার সঙ্গেই নিউইয়র্কে আছেন সিদ্ধার্থ (Sidharth Malhotra)। স্ত্রীর সঙ্গে ওয়ার্কআউট করার ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন 'শেরশাহ' খ্যাত অভিনেতা। সেই ছবিতেই এক টুকরো নিউইয়র্ক-ও তুলে ধরেছিলেন। 

মেট গালা'র রেড কার্পেটে যাওয়ার আগের একটি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে দেখা যাচ্ছে, কিয়ারার সঙ্গেই রয়েছেন সিদ্ধার্থ। ক্যাজুয়াল লুকেই স্ত্রীর হাত ধরে বেরিয়ে আসছেন। এরমাঝে অনুরাগীদের সঙ্গে সেলফিও তুললেন তিনি। এই ভিডিও এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে। অনুরাগীরা মিষ্টি বার্তায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। 

ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে সেজেছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। বলিউড সূত্রে খবর, নারীত্ব উদযাপন করতেই এই পোশাক বানিয়েছেন গৌরব। কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা।

কিয়ারার চোখে মুখে স্পষ্ট প্রেগন্যান্সির গ্লো। রেড কার্পেটে এসেও আগলে রেখেছিলেন বেবি বাম্প। তাঁকে দেখে মুগ্ধ অনুরাগীরা। অন্যদিকে জানা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় যোগ দিয়ে ভারতীয় অভিনেত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন কিয়ারা। ২০১৭ সালে মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এরপর আলিয়া ভট্ট (Alia Bhatt), দীপিকা পাডুকোনরা (Deepika Padukone) বিশ্বমানের এই ফ্যাশন ইভেন্টে যোগ দিয়েছিলেন।  

বিশেষ দিনের সাজে ফটোশুট করেন কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একাধিক ছবি। একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'মামা'স ফার্স্ট মনডে ইন মে'। স্ত্রীর ফটো ইনস্টা স্টোরিতে শেয়ার করেন সিদ্ধার্থ। লেখেন, 'বোথ ব্রেভহার্টস'। অনুরাগীরা মনে করছেন, নিজের স্ত্রী ও আসন্ন সন্তানকে সাহসী তকমা দিয়েছেন অভিনেতা।

View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

পরিবারে নতুন সদস্য আসার সুখবর আগেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। তবে এই প্রথম বেবি বাম্প প্রকাশ্যে আনলেন কিয়ারা। ভারতে যখন গভীর রাত, সেইসময়ে নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে রেড কার্পেটে মাতৃত্ব উদযাপন করলেন অভিনেত্রী।


```