Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মঙ্গলেই সাত পাকে বাঁধা পড়ছেন সিড-কিয়ারা, প্রস্তুত ব্যান্ডপার্টি, এসেছে ঘোড়াও

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নয়, আজ, মঙ্গলবারে সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের 'সিয়ারা' জুটি। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চারহাত এক হবে সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবানির (Kiara Advani)। 'রণলিয়া' কিংবা 'দীপভীর'-এর মতো এঁদে

মঙ্গলেই সাত পাকে বাঁধা পড়ছেন সিড-কিয়ারা, প্রস্তুত ব্যান্ডপার্টি, এসেছে ঘোড়াও

শেষ আপডেট: 7 February 2023 10:12

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নয়, আজ, মঙ্গলবারে সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের 'সিয়ারা' জুটি। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চারহাত এক হবে সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবানির (Kiara Advani)। 'রণলিয়া' কিংবা 'দীপভীর'-এর মতো এঁদের বিয়েতেও কোনওরকম সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তারপরেও প্যালেসের বাইরে থাকা পাপারাৎজিরা তাঁদের বিয়ে নিয়ে একাধিক আপডেট তুলে ধরছেন মিডিয়াতে। মঙ্গলবার সকালে একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে, যেখানে বারাতের (বিয়ের একটি রীতি) (Baraat) জন্য ব্যান্ডপার্টি প্রস্তুত হচ্ছে এবং ঘোড়াও নিয়ে আসা হয়েছে।

https://twitter.com/sidkiarafp/status/1622856282947596288?s=20&t=yaz2nxhJUnIozORGCAVmWA

একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, একদল সঙ্গীতশিল্পী প্রাসাদে প্রবেশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। তাঁরা সকলেই নির্দিষ্ট পোশাক পরে, হাতে বাজনা নিয়ে অনুষ্ঠান শুরুর অপেক্ষায় রয়েছেন। এমনকী নিয়ে আসা হয়েছে সাদা রঙের একটি ঘোড়া। তার উপর চড়েই বিয়ের আসরে আসবেন সিদ্ধার্থ মালহোত্রা।

সূত্রের খবর, সোমবার সূর্যগড় প্যালেসে সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। সেই উপলক্ষ্যে গোটা সূর্যগড় প্রাসাদ দেশি এবং বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল। মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানেও প্যালেসের ভিতর একটি বিশেষ মণ্ডপ সজ্জিত করা হয়েছে।

খবর অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের বিয়ে উপলক্ষে একটি রিসেপশনের আয়োজন করছেন। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। একইসঙ্গে মিডিয়া কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।

সঙ্গীতে নাচবেন সিড-কিয়ারা, নিমন্ত্রিতের তালিকায় কোন সেলেব্রিটিরা


```