Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'আমার গায়ে কাঁটা দিচ্ছে', আরজি করের প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল

জানিয়েছেন এই বীভৎস ঘটনায় শিউরে উঠেছেন তিনি।

'আমার গায়ে কাঁটা দিচ্ছে', আরজি করের প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষালের বিবৃতি

শেষ আপডেট: 31 August 2024 12:50

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কনসার্ট হওয়ার কথা ছিল তা এখনই হবে না বলে জানিয়ে দিলেন বাঙালি সঙ্গীতশিল্পী। 

শনিবার সকালে শ্রেয়া বিবৃতি দিয়ে জানিয়েছেন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে প্রতিবাদ মিছিল চলছে তাকে সমর্থন করতে চান। পাশাপাশি জানিয়েছেন এই বীভৎস ঘটনায় শিউরে উঠেছেন তিনি। এদিন বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া জানিয়েছেন, ‘‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল।’’ 

তাঁর কথায়, ‘আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। কনসার্টটি হবে অক্টোবরে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’’

এর আগে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সামিল হয়েছিলেন অরিজিৎ সিং। গোটা অগস্ট মাসের সব কনসার্ট বাতিল করে দেন বাঙালি গায়ক। 


```