Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি'

ভাল যে একজন বেসেছেন, সেকথা তো কদিন আগেই সামনে এসেছে। তাঁকে বাহুডোরে আগলে ছবি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, "শেষ সবটুকু তোমার"। তিনিও অস্ফুটে হয়তো বলেছিলেন, 'কবুল'।

 'যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি'

শেষ আপডেট: 7 November 2023 15:05

দ্য ওয়াল ব্যুরো: "আমি অধরা মাধুরী, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি।"

ভাল যে একজন বেসেছেন, সেকথা তো কদিন আগেই সামনে এসেছে। তাঁকে বাহুডোরে আগলে ছবি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, "শেষ সবটুকু তোমার"। তিনিও অস্ফুটে হয়তো বলেছিলেন, 'কবুল'। এবার স্পষ্ট করেই বললেন। সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে ফুটে উঠল ভালবাসার ইস্তেহার।  তাঁর পেটে কি তখন প্রজাপতি উড়ছিল? প্রেমে পড়লে যেমনটা হয় আর কী! কে জানে! তবে নায়িকা যে সুখের সপ্তম স্বর্গে, রীতিমতো উড়ছেন, সেকথা দিনের আলোর মতোই পরিষ্কার।

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় সোহিনী সরকারের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছিলেন শোভন গঙ্গোপাধ্যায়। গায়ক হিসেবে শোভন ইতিমধ্যেই বেশ নাম করেছেন। অন্যদিকে সোহিনী এখন টলিপাড়ার প্রথম সারির নায়িকা। এর আগে ইমন চক্রবর্তী, স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শোভন। তবে একত্রে সময় কাটালেও পরিণতি পায়নি সেসব প্রেম। বিচ্ছেদ বেদনায় যিনি প্রলেপ লাগাচ্ছেন, তিনি যে সোহিনীই, সেকথা টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল। যদিও তখন কেউই সেকথা স্বীকার করেননি।

সপ্তাহখানেক আগে যদিও শোভন সোহিনীকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। স্পষ্ট করে সেকথা ঘোষণা না করলেও এই ছবি যে আসলে সেই কানাঘুষোতেই সিলমোহর দেওয়া, তা আর কারও বুঝতে বাকি ছিল না। নায়িকা তখনও অবশ্য মুখ খোলেননি। তবে এবার ভালবাসার কথা প্রকারান্তরে স্বীকার করে নিলেন তিনি। আর তা করতে তিনিও আশ্রয় নিলেন গানের। 'দশম অবতার' ছবির গানের টুকরো ক্যাপশন হিসাবে লিখে নিজের দুটি ছবি পোস্ট করেছেন সোহিনী। সেই ছবিগুলিতে ল্যাভেন্ডার টি-শার্ট ও পাজামা পরে বই পড়তে দেখা যাচ্ছে নায়িকাকে। 

বিছানার উপর বসে রয়েছেন তিনি, হাতে ধরা একটি মোটা বাংলা বই। আদুরে চোখমুখ দেখে স্পষ্ট, ক্যাপশনে লিখলেও প্রেমের মাধুরী মোটেই অধরা নেই তাঁর কাছে। বরং সেই মাধুরীই কিশোরী বেলার প্রেমের মতো মধ্যরাতে ঘুম উড়িয়েছে তাঁর। গানে-গল্পে-কবিতায় মন মজেছে। সেই সঙ্গে আর একটি জিনিসও নজরে পড়বে। প্রেমে পড়ার পর লুক-বদল হয়েছে সোহিনীর। কপালের মাঝে পুরনো দিনের নায়িকাদের মতো ছোট্ট টিপ, নাকে সেপ্টাম রিং। শোভনের সঙ্গে ছবিতে আবার চোখে মোটা ফ্রেমের কালো চশমাও ছিল। নয়া লুকে সোহিনী যেন আরও আকর্ষণীয়া! 

শোভনের আগে টলিপাড়ার অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম করছিলেন সোহিনী। দুজনে ঘুরতে যেতেন একসঙ্গে, একত্রবাসও করতেন। দুজনেই সোচ্চারে জানাতেন ভালবাসার কথা। যদিও সে প্রেম টেকেনি। তারপর ফের নতুন প্রেম। তাই কি এবার খানিক নিশ্চুপ নায়িকা? ভালবাসার বহিঃপ্রকাশ করতে তর না সইলেও তা আগের মতো অতটা সোচ্চারে নয়। তবে তাতে কি আর চাপা থাকছে কিছু? বরং নায়িকার একলা ছবিতেও যেন ছত্রে ছত্রে ধরা পড়ছে 'অধরা মাধুরী'।


```