Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এক রাতে ২-৩ কোটি টাকা আয়! শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তরাঁ ‘বাস্টিয়ান’-এর গল্প করলেন শোভা দে

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তরাঁ ‘বাস্টিয়ান’ এক রাতে আয় করে ২ থেকে ৩ কোটি টাকা—এমনই তথ্য মিলেছে। মুম্বইয়ের অভিজাত এই রেস্তরাঁ ঘিরে এখন বলিপাড়ায় তুমুল আলোচনা।

এক রাতে ২-৩ কোটি টাকা আয়! শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তরাঁ ‘বাস্টিয়ান’-এর গল্প করলেন শোভা দে

রেস্তরাঁ ‘বাস্টিয়ান’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 October 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা-র জনপ্রিয় রেস্তরাঁ 'বাস্টিয়ান' (Bastian) কেবল তারকাদেরই নয়, সাধারণ বিত্তবান মানুষের কাছেও এক হটস্পট। কিন্তু এই বিলাসবহুল রেস্তরাঁটি এক রাতে ঠিক কত টাকা আয় করে? লেখক শোভা দে (Shobhaa De) দাবি করেছেন, এর পরিমাণ ২ থেকে ৩ কোটি টাকা।

সম্প্রতি ইউটিউবে বরখা দত্তের পডকাস্ট 'ইনসাইড আউট উইথ বরখা দত্ত'-এ এসে মুম্বইয়ের রাতের জীবন ও বিপুল আর্থিক লেনদেন নিয়ে কথা বলেন শোভা দে।

তিনি বলেন, "মুম্বইতে যে পরিমাণ টাকা রয়েছে, তা আশ্চর্যজনক। মুম্বইয়ের একটি মাত্র রেস্তরাঁর টার্নওভার এক রাতে ২ থেকে ৩ কোটি টাকা। এক রাতে আয় ২ কোটি টাকা, আর সপ্তাহান্তে তা ৩ কোটি টাকা।"

কোন রেস্তরাঁর কথা বলছেন, জানতে চাইলে শোভা দে 'বাস্টিয়ান'-এর নাম উল্লেখ করেন। তিনি বলেন, "এটা নতুন বাস্টিয়ান। এটা একেবারে ওপরে। ২১,০০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি। এটা বাস্তব নয় বলে মনে হয়। আপনি ভেতরে ঢুকলেই ভাববেন, 'আমি কোথায় আছি?' এখান থেকে শহরের ৩৬০° দৃশ্য দেখা যায়।"

শোভা দে-র তথ্য অনুযায়ী, বাস্টিয়ানে এক সন্ধ্যায় দুটি সিটিং সেশনে ভাগ করে প্রায় ১৪০০ অতিথি খাবার খেতে পারেন—প্রতি সেশনে ৭০০ জন করে। তিনি উল্লেখ করেন, মুম্বইয়ের দাদরের রাস্তায় ল্যাম্বরগিনি ও অ্যাস্টন মার্টিন হাঁকিয়ে আসা মানুষের লম্বা অপেক্ষমাণ তালিকা থাকে।

রেস্তরাঁয় নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শোভা দে স্বীকার করেন, তিনি নিজেই হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি জানান, সেই সন্ধ্যায় তিনি ৭০০ অতিথির মধ্যে একটিও পরিচিত মুখ দেখেননি। "তাঁরা প্রত্যেকেই ছিল অল্পবয়সী, এবং টেবিলে একের পর এক সেরা তেকিলা-র বোতল অর্ডার করছিল। প্রতিটি টেবিলেই লাখ লাখ টাকা খরচ হচ্ছিল, কিন্তু তারা ছিল সম্পূর্ণ অপরিচিত," শোভা দে বলেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শিল্পা শেঠি ঘোষণা করেছিলেন যে তাঁদের 'বাস্টিয়ান বান্দ্রা' রেস্তরাঁটি বন্ধ হতে চলেছে। তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, "এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি হতে চলেছে, যখন আমরা মুম্বইয়ের অন্যতম আইকনিক গন্তব্য - বাস্টিয়ান বান্দ্রা-কে বিদায় জানাচ্ছি।"

তবে তিনি নিশ্চিত করেন, তাঁদের অন্য রেস্তরাঁ 'বাস্টিয়ান অ্যাট দ্য টপ' চালু থাকবে এবং পুরনো বাস্টিয়ান-এর ঐতিহ্য নতুন অভিজ্ঞতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। বান্দ্রার বাস্টিয়ান একসময় তারকাদের নিয়মিত আড্ডা দেওয়ার জায়গা ছিল এবং পাপারাৎজিদের জন্য এটি ছিল সেলিব্রিটিদের ছবি তোলার একটি প্রধান কেন্দ্র।


```