Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'শিবপুর' কাণ্ডে সহ-প্রযোজককে পাশে পেলেন স্বস্তিকা, ছবি থেকে সরছে অভিযুক্তর নাম

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই নিজের আগামী ছবি 'শিবপুর' (Shibpur)-এর প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁর আপত্তিকর ছবি পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রযোজক সন্দীপ সর

'শিবপুর' কাণ্ডে সহ-প্রযোজককে পাশে পেলেন স্বস্তিকা, ছবি থেকে সরছে অভিযুক্তর নাম

শেষ আপডেট: 11 April 2023 10:38

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই নিজের আগামী ছবি 'শিবপুর' (Shibpur)-এর প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁর আপত্তিকর ছবি পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রযোজক সন্দীপ সরকার, এমনটাই অভিযোগ করেছিলেন স্বস্তিকা। এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ায় টলিউডে। তবে এবার সেই জটিলতা কাটার পথে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

সূত্রের খবর, ‘শিবপুর’ ছবি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এই নিয়ে বৈঠকও ছিল ইমপাতে। সেই মিটিংয়ের পর ছবির অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় জানালেন, 'একজন নারী হিসাবে স্বস্তিকার অভিযোগ শোনার পর থেকেই ওঁর পাশে ছিলাম। স্বস্তিকার দাবি অনুযায়ী, আমরা ছবিটা থেকে সন্দীপ সরকার, অর্থাৎ যে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এরপরেও অভিনেত্রী কোনও পদক্ষেপ করতে চাইলে পাশে থাকব।'

এর পাশাপাশি অজন্তা আরও জানান, 'ছবি নিয়ে এমন জটিলতার ফলে মাঝপথে কাজ থমকে গিয়েছে। পরিচালকের এখনও কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেগুলো এবার তাড়াতাড়ি শেষ করে ফেলতে চাই। এরপর পোস্ট প্রোডাকশনের পর আমরা ছবির মুক্তির দিন ঠিক করব। প্রথমে ৫ মে মুক্তির দিন ঠিক করলেও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তা আর সম্ভব না। তবে যত তাড়াতাড়ি সম্ভব ছবিটি মুক্তির চেষ্টা চলছে। আমিও সেটাই চাই।'

উল্লেখ্য, আটের দশকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্মিত ‘শিবপুর’ ছবিটি। সবস্তিকার পাশাপাশি এ ছবিতে অন্যান্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং সুজন নীল মুখোপাধ্যায়কে। গত কয়েকমাস ধরেই এই ছবির কাজ চলছিল কলকাতা ও হাওড়ার একাধিক লোকেশনে। তবে ছবি মুক্তির আগেই স্বস্তিকা বিস্ফোরক অভিযোগ আনেন প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে।

স্বস্তিকার ছবি বিকৃত করে মেল করলেন প্রযোজক, দিলেন বড় হুমকিও! কী বলছেন নায়িকা


```