
শেষ আপডেট: 27 February 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক ছবি বানাতেই বেশি স্বচ্ছন্দ নন্দিতা-শিবপ্রসাদ। তাঁদের তৈরি মুখার্জিদার বউ, হামি, বেলাশেষে, প্রাক্তন সিনেমাগুলি বারবার দেখার মতো। তবে এবার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে থ্রিলারের দিকে ঝুঁকেছে উইন্ডোজ প্রোডাকশন।
২০২৩-এ মিমি ও আবীর অভিনীত ‘রক্তবীজ’ মুক্তি পায়। ছবিটি ১০০ দিনেরও বেশি সিনেমা হলে চলেছে। প্রথম তাঁদের বানানো থ্রিলার ছবিটি এতটা ভাল প্রতিক্রিয়া পাওয়ায় আরও একবার একই জঁনরায় আনতে চলেছেন ‘বহুরূপী’।
View this post on Instagram
‘ফাটাফাটি’-র পর আরও একবার জুটি বাঁধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি এর প্রথম লুক সামনে এনেছেন পরিচালক নন্দিতা রায়। আবীর ও ঋতাভরীর সঙ্গে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় ও পরিচালক শিবপ্রসাদও।
পরিচালক সংবাদমাধ্যমকে জানায়, এই ছবি তৈরি করার ইচ্ছে ২০১১ সাল থেকেই ছিল। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে ছবির পরিকল্পনা চলছিল। কিন্তু কোভিডের জন্য কাজ পিছিয়ে যায়। ছবিটির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫। পরিচালক জানান, পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনার উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবি। সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য। সেই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন। জানা গেল, তাঁরাও ছবির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা ‘বহুরূপী’-র জন্য তথ্য দিয়ে সহায়তা করেছেন। সিনেমার সঙ্গে সঙ্গে একই বিষয় নিয়ে একটা তথ্যচিত্রও তৈরি করবেন শিবপ্রসাদ। যেখানে এই ঘটনার সঙ্গে জড়িত মানুষরা পর্দায় আসবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে এই পুজোতেই মুক্তি পাবে ‘বহুরূপী’