Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

২০১১ সাল থেকে ভূতের কবলে শিবপ্রসাদ, কোন ভয়ের কথা সামনে আনলেন পরিচালক?

শীতের দিনে-দুপুরে এবার ভূতের উপদ্রব। তবে সে তো কেবল গল্পে, ভয়ের ছবি দর্শকদের পাতে নতুন নয়। তবে কেন ভয় পেয়ে আছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়? নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললেন পরিচালক।

২০১১ সাল থেকে ভূতের কবলে শিবপ্রসাদ, কোন ভয়ের কথা সামনে আনলেন পরিচালক?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 January 2026 18:38

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ভূত ঘিরে ধরতে চলেছে বাংলার দর্শকদের। সৌজন্যে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)। উইন্ডোজ় প্রযোজনা (Windows Production) সংস্থার এই ছবি ঘিরে দর্শক মনে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। শীতের দিনে-দুপুরে এবার ভূতের উপদ্রব। তবে সে তো কেবল গল্পে, ভয়ের ছবি দর্শকদের পাতে নতুন নয়। তবে কেন ভয় পেয়ে আছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়? নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললেন পরিচালক। জানালেন দীর্ঘ ১৫ বছর ধরে কোন ভূতের আতঙ্কে দিন কাটছে তাঁর।

বিশেষ করে ছবি মুক্তির দিন সেই ভূতের কবলে পড়তে হয় তাঁকে। আর যার জেরে রীতিমত আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়। তবে এই ভূতের কবলে পরে তিনি একাই নন, গোটা সিনেমা ইন্ডাস্ট্রি নাজেহাল। ভূতের নাম ‘পাইরেসি ভূত’। শিবপ্রসাদ বললেন, ‘ভূত আসছে, ভূত আসবে, ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, তবে ওইদিন রাত্রে ভূত আসবে। আপনাদেরকে জানাচ্ছি। এই ভূতকে ২০১১ সাল থেকে আমি উপলব্ধি করছি। এই ভূতের নাম পাইরেসি ভূত। যে দিন সিনেমা মুক্তি পায়, এই ভূত এসে নতুন নতুন সিনেমাকে খায়।’

মজার ছলে এই গুরুগম্ভীর বিষয়টা তুলে ধরলেন পরিচালক। ছবি মুক্তির আগের দিন আরও একবার দর্শকদের অনুরোধ করলেন পাইরেসি এড়িয়ে যেতে। বললেন, ‘পাইরেসির বিরুদ্ধে আমরা আবেদন জানিয়েছি, অভিযোগ করেছি, সাইবার ক্রাইম, লালবাজার অভিযান হয়েছে, সেখানেও আমরা জানিয়েছি। তারপরও কিছু হয়নি। এই ভূতকে ধরা যায় না। এরা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। যাঁরা এটা মজা করে করেন, তাঁরা প্রযোজকের কত ক্ষতি করে বসেন। নতুন নায়ক-নায়িকাদের কেরিয়ারে কত ক্ষতি করে দেয়।’

অতীতে প্রতিটা ছবির ক্ষেত্রেই এই সমস্যার মুখে পড়েছেন তিনি। যার ফলে ছবির উপার্জনে বড় কোপ পড়তে দেখা যায়। শিবপ্রসাদের কথায়, ‘আমার প্রতিটা ছবির ক্ষেত্রে হয়েছে। মুক্তির দিন রাতেই হয়েছে। হামি,বহুরূপী সব ছবি খেয়েছে, বাচ্চা থেকে প্রেম, কোনও ছবি বাদ দেয়নি।’ ফলে ছবি মুক্তির আগে আরও এবার এই বিষয় সকলকে সতর্ক করলেন শিবপ্রসাদ। 


```