সব কিছু ভালই চলছিল, হঠাৎই বিড়ম্বনা। পাইরেসির কবলে ছবিটি। পাওয়া যাচ্ছে বিভিন্ন অবৈধ সাইটে।

শেষ আপডেট: 26 May 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: সদ্য মুক্তি পেয়েছে সৌরভ পালোধী পরিচালিত ও রানা সরকার প্রযোজিত ছবি 'অঙ্ক কি কঠিন'। এ ছবিতে চোখ ধাঁধানো স্টারকাস্ট নেই। তবে ওই যে কন্টেন্টের জেরে এ ছবি দেখতে হলমুখো হচ্ছে দর্শক। 'ওয়ার্ড অব মাউথে' এ ছবি ভালই পারফর্ম করছে প্রেক্ষাগৃহে।
সব কিছু ভালই চলছিল, হঠাৎই বিড়ম্বনা। পাইরেসির কবলে ছবিটি। পাওয়া যাচ্ছে বিভিন্ন অবৈধ সাইটে। আর তাতেই বেজায় বিপদে পড়েছেন প্রযোজক-পরিচালক। দর্শকদের কাছে তাঁদের অনুরোধ, "দয়া করে পাইরেটেড ভার্সন না দেখে হলে গিয়ে ছবিটি দেখুন।"
পাইরেসি ইন্ডাস্ট্রিতে নতুন নয়। তা আইনত অপরাধ হলেও দেদার হচ্ছে সব জায়গাতেই। শাহরুখের 'পাঠান-জওয়ান' থেকে রাজ চক্রবর্তীর 'পরিণীতা' পাইরেসি হয়েই চলেছে। তবে পাইরেসি আদপে ফার্স্ট কপি। মানে আপনি কিনতে গেলেন বাটা, নিয়ে এলেন 'বাটু' গোছের। তাই সিনেমা দেখার আসল মেজাজ হারিয়ে যায় বলেই মত সকলের। যদিও অন্যায়ের শেষ নেই।