Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বয়স আটকাতে ‘অ্যান্টি এজিং’ চিকিৎসা চলছিল শেফালির! নিচ্ছিলেন ইঞ্জেকশনও

শেফালির ঘনিষ্ঠ সূত্রের খবর, গত পাঁচ-ছয় বছর ধরেই তিনি অ্যান্টি-এজিং চিকিৎসা করাচ্ছিলেন। মূলত ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো আর বয়স কমদেখানোর জন্যই এই চিকিৎসা।

বয়স আটকাতে ‘অ্যান্টি এজিং’ চিকিৎসা চলছিল শেফালির! নিচ্ছিলেন ইঞ্জেকশনও

শেষ আপডেট: 28 June 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: শোক আর বিস্ময়ের এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে বলিউড। শেফালির মৃত্যুতে হতবাক সকালেই। শুক্রবার গভীর রাতে আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর। এনডিটিভি-এর এক প্রতিবেদন জানাচ্ছে, দীর্ঘদিন ধরে ‘অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট’ নিচ্ছিলেন শেফালি। যদিও তাঁর মৃত্যুর নেপথ্যে এই কারণ রয়েছে কিনা তা নিশ্চিত নয়।

শেফালির ঘনিষ্ঠ সূত্রের খবর, গত পাঁচ-ছয় বছর ধরেই তিনি অ্যান্টি-এজিং চিকিৎসা করাচ্ছিলেন। মূলত ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো আর বয়স কমদেখানোর জন্যই এই চিকিৎসা। সূত্র জানাচ্ছে, সেই চিকিৎসায় নিয়মিত দেওয়া হত ভিটামিন সি আর গ্লুটাথিওন ইনজেকশন। গ্লুটাথিওন মূলত ডিটক্সিফিকেশন এবং স্কিন ফেয়ারনেসের (ত্বক ফরসা) জন্য ব্যবহৃত হয়।

চিকিৎসকের কথায়, ‘‘এই ওষুধ সরাসরি হার্টের ক্ষতি করে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা কসমেটিক চিকিৎসা। মৃত্যুর কারণ এই চিকিৎসা কিনা, সেটা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টে।’’

শুক্রবার গভীর রাতে মুম্বইয়ের বাড়িতেই আচমকা শারীরিক অসুস্থতায় পড়েন শেফালি। স্বামী পরাগ তাঁকে দ্রুত নিয়ে যান বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছনোর পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুম্বই পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

২০০২ সালের ভাইরাল মিউজিক ভিডিও 'কাঁটা লাগা' দিয়েই রাতারাতি তারকা হয়েছিলেন শেফালি। এর পর ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও দেখা যায় তাঁকে। পরে ডান্স রিয়্যালিটি শো ‘নচ বালিয়ে’-তে স্বামী পরাগের সঙ্গে অংশ নেন। আর ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে ফের চর্চায় উঠে আসেন।

শেফালির মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই প্রশ্ন—এত তাড়াতাড়ি কেন?


```