Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিকিনি শ্যুটের পর শেষ হতে বসেছিল শর্মিলার কেরিয়ার! কোন জাদুবলে বাঁচিয়ে দেন টাইগার

দ্য ওয়াল ব্যুরো: ছয়-সাতের দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। বাংলা ছবি দিয়ে তাঁর পথচলা শুরু হলেও পরে হিন্দি ছবিতেই মনোনিবেশ করেন। তবে মাঝে টুকটাক বাংলা সিনেমাতেও দেখা মিলেছে তাঁর। সেই শর্মিলারই কেরিয়া

বিকিনি শ্যুটের পর শেষ হতে বসেছিল শর্মিলার কেরিয়ার! কোন জাদুবলে বাঁচিয়ে দেন টাইগার

শেষ আপডেট: 2 March 2023 11:37

দ্য ওয়াল ব্যুরো: ছয়-সাতের দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। বাংলা ছবি দিয়ে তাঁর পথচলা শুরু হলেও পরে হিন্দি ছবিতেই মনোনিবেশ করেন। তবে মাঝে টুকটাক বাংলা সিনেমাতেও দেখা মিলেছে তাঁর। সেই শর্মিলারই কেরিয়ার একসময় শেষ হয়ে যেতে বসেছিল হীনমন্যতায়। ভেবেছিলেন, সব বুঝি ছেড়ে দিতে হবে। তবে সেইসময় তাঁকে সাহস জোগান তৎকালীন প্রেমিক নবাব মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদি (Tiger Pataudi)। ফিরিয়ে এনেছিলেন অভিনেত্রীর আত্মবিশ্বাস।

তখন ১৯৬৯ সাল। কেরিয়ারের মধ্যগগনে অবস্থান করছেন শর্মিলা ঠাকুর। 'কাশ্মীর কি কলি', 'ওয়াক্ত', 'অ্যান ইভিনিং ইন প্যারিস', 'আরাধনা'- একের পর এক সুপারহিট হিন্দি ছবির নায়িকা তখন তিনি। সেইসময়েই এক বিখ্যাত ফিল্ম পত্রিকার কভারে ধরা দেন বিকিনি (bikini shoot) পরিহিতা শর্মিলা। কোনও ছবিতে শুয়ে, কোথাও দাঁড়িয়ে, আবার কোথাও বসে একেকরকম পোজ দিয়ে তোলা তাঁর ছ'টি ছবি প্রকাশিত হয় সেই পত্রিকায়। ব্যস! মুহূর্তের মধ্যে চর্চার কেন্দ্রে চলে আসেন শর্মিলা।

প্রথমে অভিনেত্রী ভেবেছিলেন, সবাই বোধহয় তাঁর সৌন্দর্য নিয়ে কথা বলছে। তবে সেই ভুল ভাঙিয়ে দেন তাঁর 'আরাধনা' ছবির পরিচালক শক্তি সামন্ত। সেই পত্রিকা বের হতেই শক্তি রাতারাতি ডেকে পাঠান শর্মিলাকে। সেখানে যেতেই তিনি দেখেন, পরিচালক ভীষণই চিন্তিত। এরপর পরিচালক তাঁকে বলেন, "এসব তুমি কী করেছ! ইন্ডাস্ট্রি এবার তোমায় নায়িকা থেকে ভ্যাম্প (সিনেমায় ভিলেন চরিত্রে থাকা মহিলা) বানিয়ে দেবে।

সম্প্রতি এক চ্যাট শো-তে এসব কথা প্রকাশ্যে এনেছেন শর্মিলা ঠাকুর নিজেই। তিনি বলেন, "আমি বিকিনি শ্যুট নিয়ে ভীষণই উত্তেজিত ছিলাম। কিন্তু পরে শক্তিবাবুর কথা শুনে ভেঙে পড়ি। তখন ভাবতাম, হেলেন কী সুন্দর নানারকম পোশাক পরতে পারে। কিন্তু নায়িকা হলেই নানারকম বাধার মুখে পড়তে হয়। খুব খারাপ লাগত সেটা। তার উপর এত বিতর্ক শুনে ভেঙে পড়েছিলাম।"

শর্মিলা জানিয়েছেন, এইসময়ই তাঁর মুশকিল আসান হয়ে দেখা দেন টাইগার পতৌদি। তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের তারকা তখন শর্মিলার প্রেমিক। সব বিতর্কের কথা জানিয়ে সেসময় পতৌদিকে টেলিগ্রাম করেন অভিনেত্রী। তারপরই পাল্টা টেলিগ্রামে টাইগার তাঁকে বলেন, "তোমায় দেখতে খুব সুন্দর লাগছে।" শর্মিলা বলেন, "টাইগারের এই ছোট্ট বার্তাটুকুই আমার কাছে যথেষ্ট ছিল। এরপর আর কোনও বিতর্কে কান দিইনি আমি।"

'রুহবাবা' বেশে ফিরছেন কার্তিক, 'ভুল ভুলাইয়া ৩'-তে কি সাফল্য ফিরে পাবেন অভিনেতা


```