Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'কেকে আমার পরিবারের একজন ছিল', বন্ধুর স্মৃতিতে আবেগে ভাসলেন শান

দ্য ওয়াল ব্যুরো: ঠিক একবছর আগে ২০২২ এর ৩১ মে কলকাতায় কনসার্টে এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (KK death anniversary)। আর ফেরা হয়নি তাঁর। মান্না দে-র গানের কথা অনুসরণ করে বলা যায় 'শেষ গান গাইল সে পরে শেষ মালা।' কেকের মৃত্যুর এক বছর পর

'কেকে আমার পরিবারের একজন ছিল', বন্ধুর স্মৃতিতে আবেগে ভাসলেন শান

শেষ আপডেট: 31 May 2023 08:02

দ্য ওয়াল ব্যুরো: ঠিক একবছর আগে ২০২২ এর ৩১ মে কলকাতায় কনসার্টে এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (KK death anniversary)। আর ফেরা হয়নি তাঁর। মান্না দে-র গানের কথা অনুসরণ করে বলা যায় 'শেষ গান গাইল সে পরে শেষ মালা।' কেকের মৃত্যুর এক বছর পর ইন্ডাস্ট্রিতে তাঁর অন্যতম প্রিয় বন্ধু শান (Shan recalls friend KK) স্মৃতিচারণ করলেন কেকের সঙ্গে তাঁর কাটানো সময়ের।

Shaan celebrates friend KK: I can't believe it's been a year since he left  us - Hindustan Times
প্রিয় বন্ধু ছিলেন শান এবং কেকে

শানের (Singer Shaan) কথায়, দীর্ঘসময় একসঙ্গে কাটিয়ে কেকে আর তিনি যেন একই পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন। প্রথম যখন কেকের মৃত্যু সংবাদ শোনেন সেই খবর বিশ্বাসই হয়নি তাঁর। ভেবেছিলেন তাঁর সাথে কেউ মজা করছে। পরিচিত মহলে সবচেয়ে শৃঙ্খলা মেনে চলতেন কেকে-ই, মন্তব্য শানের।

প্রিয় বন্ধুর মৃত্যুর এক বছর পেরিয়ে গেল মানতেই পারছেন না, শান (Shan recalls friend KK)।

২৫টিরও বেশি গান একই সঙ্গে গেয়েছেন শান এবং কেকে। শানের কথায়, মঞ্চে এবং গান রেকর্ডিংয়ের সময়ে দুজনে অনেক আনন্দের মুহূর্ত কাটিয়েছেন। উপযুক্ত প্রস্তুতি নিয়েই সবসময় রেকর্ডিংয়ে বা মঞ্চে গান গাইতেন কেকে, জানা গেল প্রিয় বন্ধু শানের থেকে। কেকে এবং শানের ডুয়েট গানগুলি আজও জনপ্রিয় শ্রোতাদের কাছে। এই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব বন্ধুকেই দিয়েছেন শান।

Bollywood Singers Shaan, Palash Sen And KK On The Kapil Sharma Show |  बॉलीवुड के बेहतरीन सिंगर्स से गूंज उठा कपिल शर्मा शो, शान ने बताया इस वजह  से खोलना पड़ा खुद
কেকে, শান এবং পলাশ সেন এই প্রজন্মের তিন প্রিয় শিল্পী

আজ যেখানে বেশিরভাগ গায়ক তাঁদের অনুষ্ঠানের প্রায় প্রতি মুহূর্তের ঝলক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ার পাতায়, সেখানে কেকে বরাবরই দূরে থাকতেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ থেকে। এমনকী, ছুটিতে থাকলে ফোনও ধরতেন না স্বভাবে মুখচোরা এই গায়ক। সহজ কথার ছলে এমন অনেক গভীর কথা তিনি বলে দিতেন যার মানে সেই সময়ে না বুঝলেও এখন বোঝেন, গভীর দীর্ঘশ্বাসের সঙ্গে জানালেন শান। না বলে হঠাৎ চলে যাওয়ায় আজও যেন শানের অভিমান বন্ধুর ওপর, শুধু তাঁর মনে বাজতে থাকে, 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল…'

Singer KK: ২০ বছরের কেরিয়ারে ৩৩ বার মনোনয়ন, তবু পাননি ফিল্মফেয়ার! বলিউডের নেপোটিজমের শিকার কেকে


```