Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সত্যি কি দুধ দিয়ে স্নান করেন শালিনী পাসি? কাচের মতো ঝকঝকে ত্বকের রহস্য বললেন নিজে মুখেই

৪৯-এও কীভাবে ২০-র মতো ত্বক? কীভাবে এত টানটান ও ঝকঝকে ত্বক মেইনটেন করেন তিনি। উত্তরে অভিনেত্রী বলেন..

সত্যি কি দুধ দিয়ে স্নান করেন শালিনী পাসি? কাচের মতো ঝকঝকে ত্বকের রহস্য বললেন নিজে মুখেই

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 6 January 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের দৌলতে বেশ কিছুদিন ধরে শিরোনামে শালিনী পাসি। ফিটনেস ফ্রিক শালিনীর কাচের মতো ঝকঝকে ত্বক ও ফেটে পড়া গ্ল্যামার নিয়ে কৌতুহলের শেষ নেই মানুষের মধ্যে। মাঝে কথা ওঠে, তিনি নাকি দুধ দিয়ে স্নান করেন রোজ, তাই চকচক করে তাঁর ত্বক। জল্পনাও শুরু হয়। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রী। 

নিউলন্ডারিকে দেওয়া এক সাক্ষাৎকারে শালিনী সাফ জানালেন, পুরোটাই গুঞ্জন। দুধ দিয়ে স্নান তিনি করেন না। একটি শোয়ে বাড়তি কথা এড়িয়ে যাওয়ার জন্য তিনি সমস্ত প্রশ্নের উত্তরে 'হ্যাঁ' বলেছিলেন। সেখান থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়ে। 

অভিনেত্রী বলেন, 'আমি দুধ দিয়ে স্নান করি না। একটি শো-তে আমি সব কিছুর উত্তরে হ্যাঁ বলেছিলাম। আমি বাড়তি কথা বলতে চাইছিলাম না। আমি যেখানে থাকি, তার আশপাশে গরু, ছাগল বা ঘোড়া পোষা যায় না। নিষেধাজ্ঞা রয়েছে। আমি দুধ দিয়ে স্নান করি না।'

তাহলে ৪৯-এও কীভাবে ২০-র মতো ত্বক? কীভাবে এত টানটান ও ঝকঝকে ত্বক মেইনটেন করেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, 'ঘরোয়া টোটকাতেই বাজিমাত হয়।' ভাল ত্বকের জন্য বিটের রস খান তিনি। যা ত্বককে চকচকে করে।

এর আগেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি ঘরোয়া টোটকার ওপর জোর দিয়েছিলেন। একটি বলেছিলেন, 'আমি রান্নাঘরে থাকা জিনিসপত্র দিয়েই ত্বকের যত্ন নি। আমার প্রথম শিক্ষক এক্ষেত্রে মা ও ঠাকুমা। তাঁরা যেভাবে ত্বক ভাল রাখতেন, আমি সেটা শিখে, সেভাবে ভাল রাখার চেষ্টা করি।'

তিনি শরীর চর্চা ও ডায়েটের ওপরও জোর দিয়েছেন। তাঁর কথায়, ভাল ও পুষ্টিকর খাবার খেলে, ঘরোয়া খাবার খেলে শরীর ভাল থাকবে। শরীর চর্চা করলে ত্বকও সুন্দর থাকবে।   


```