Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবারও ফিরছে সুপারহিরো 'শক্তিমান', থাকছেন মুকেশ খান্না, কোথায় কবে?

নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ‘রবিবার’ মানেই ছিল বিশেষ কিছু। সকালের দিকেই টিভির সামনে বসে পড়ত সবাই, কারণ ঠিক তখনই আসত ভারতের প্রথম সুপারহিরো — ‘শক্তিমান’। 

আবারও ফিরছে সুপারহিরো 'শক্তিমান', থাকছেন মুকেশ খান্না, কোথায় কবে?

‘শক্তিমান’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ‘রবিবার’ মানেই ছিল বিশেষ কিছু। সকালের দিকেই টিভির সামনে বসে পড়ত সবাই, কারণ ঠিক তখনই আসত ভারতের প্রথম সুপারহিরো — ‘শক্তিমান’। ছোট-বড় সবাই মুগ্ধ হয়ে দেখত মুকেশ খান্নার অভিনয়। সেই জনপ্রিয় চরিত্র এবার ফিরছে, তবে অন্য রূপে। এবার আর টিভি পর্দায় নয়, ‘শক্তিমান’-কে এবার দেখা নয়, শুধুই শোনা যাবে!

পকেট এফএম-এ শুরু হতে চলেছে ‘শক্তিমান’-এর একটি নতুন অডিও সিরিজ, যেখানে সুপারহিরো চরিত্রে কণ্ঠ দেবেন স্বয়ং মুকেশ খান্না। অভিনেতার কথায়, “শক্তিমান শুধু একটা চরিত্র নয়, এটা একটা আবেগ। এবার সময় এসেছে নতুন প্রজন্মকে সেই আবেগের সঙ্গে পরিচয় করানোর।”

এর আগে ‘শক্তিমান’কে বড় পর্দায় আনার পরিকল্পনা হয়েছিল। এমনকি, রণবীর সিং-এর নামও শোনা গিয়েছিল সেই ভূমিকায়। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা আটকে যায়। তখন মুকেশ খান্না নিজেই ফের এই চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। যদিও বয়সের কারণে তাঁকে নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়—এই বয়সে কি আদৌ সুপারহিরোর চরিত্রে মানানসই হবেন তিনি?

সম্ভবত সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার অন্য পথে হাঁটলেন মুকেশ। এবার তিনি থাকবেন শুধুই ‘শক্তিমান’-এর গলায়। শোনার মাধ্যমে সুপারহিরোকে ফিরিয়ে আনতে চলেছেন তিনি, সেই একই নস্টালজিয়া নিয়ে, কিন্তু নতুন ফর্ম্যাটে।

১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত চলেছিল ‘শক্তিমান’। প্রায় ২০ বছর পর আবারও সেই জাদু ফিরিয়ে আনতে চাইছেন মুকেশ খান্না। ‘ভীষ্ম ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে মিলে তৈরি হচ্ছে এই নতুন অডিয়ো সিরিজ। শুনতে পারবে আজকের শিশুরা, আবার শুনে পুরনো দিনগুলোতে ফিরতে পারবেন সেসব মানুষ, যাঁরা একদিন শক্তিমানের চোখে স্বপ্ন দেখতেন।

২০২৭ সালের মধ্যেই এই নতুন সিরিজ দেশের নানা প্রান্তে ছড়িয়ে দিতে চান তিনি। কে জানে, হয়তো আবার এক রবিবার সকালে নতুন করে কানে বাজবে সেই চেনা ডায়লগ “আন্ধকারতা কা নাশ করনে, অয়া হ্যায় শক্তিমান!”


```