Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আম্বানিদের বিয়েবাড়িতে নেচে কত টাকা পেলেন শাহরুখ?

একে আম্বানিদের বিয়ে বলে কথা, তার উপর খোদ বলিউডের বাদশার ঝলমলে পারফরম্যান্স, উপার্জন কিছু মন্দ হয়নি।

আম্বানিদের বিয়েবাড়িতে নেচে কত টাকা পেলেন শাহরুখ?

শেষ আপডেট: 5 March 2024 14:37

দ্য ওয়াল ব্যুরো: জামনগরে এলাহি আয়োজন। আম্বানিদের বিয়েবাড়িতে যেন চাঁদের হাট। প্রায় আস্ত বিটাউনই তল্পিতল্পা গুটিয়ে জামনগরের সেলিব্রেশনে গা ভাসিয়েছে। মঞ্চে আবার একসঙ্গে শাহরুখ-সলমন-আমির খানকে কোমর দোলাতেও দেখা গেছে। রণবীরের হাত ধরে নেচেছেন দীপিকা। করিনা থেকে আলি ভাট সকলেরই পারফরম্যান্স ছিল বিয়েতে। বলি বাদশা শাহরুখ আবার শুধু নাচগানেই মঞ্চ মাতাননি, সঞ্চালনার দায়িত্বেও ছিলেন তিনি। বোঝাই যাচ্ছে, একে আম্বানিদের বিয়ে বলে কথা, তার উপর খোদ বলিউডের বাদশার ঝলমলে পারফরম্যান্স, উপার্জন কিছু মন্দ হয়নি।

শাহরুখ এমনিতে অভিজাত বিয়ের অনুষ্ঠানে পারফরম্যান্স করেই থাকেন। এর আগ শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন। সেখানে ৪ কোটি টাকা পেয়েছিলেন। শাহরুখ খানের বার্ষিক আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে। এমনকি ২০১২ সালে শুধুমাত্র বিয়েতে নেচেই নাকি তিনি ২০০০ কোটি টাকা ঘরে তুলেছিলেন! ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন কিং খান।

বর-কনের পোশাক, অতিথিদের জন্য উপহার, মেনু থেকে শুরু করে প্রি ওয়েডিং ভেনুর সাজসজ্জা, দেশ-বিদেশে তারকাদের উপস্থিতিতে জমজমাট জামনগর। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীতের অনুষ্ঠানে নেচে-গেয়ে হলিউড পপ তারকা রিহানা পেয়েছেন ৬৬-৭৪ কোটি টাকা। বলি তারকারা এতটা না পেলেও, পারফরম্যান্সের জন্য ২-৩ কোটি কমবেশি সকলেই পেয়েছেন।

বর্তমানে শাহরুখ খান এক একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আর ছবিতে তার পারিশ্রমিকের অঙ্কটা ১০০ কোটি ছাড়িয়েছে। আম্বানিদের বিয়েবাড়িতে নাচের পাশাপাশি সঞ্চালনাও করেছেন শাহরুখ।বিটাউনে খবর, নাচ-সঞ্চালনা সব মিলিয়ে ৮-৯ কোটি টাকা আম্বানিদের থেকে নিয়েছেন বলিউডের ‘পাঠান’।


```