শাহরুখের ৫৩, রাত থেকেই মন্নতের বাইরে ফ্যানেদের ভিড়, বারান্দায় এসে জন্মদিনের শুভেচ্ছা নিলেন কিং-খান
দ্য ওয়াল ব্যুরো: সকাল হওয়ার আর অপেক্ষা করলেন না। রাতেই স্বপ্নের নায়ককে জন্মদিনের শুভেচ্ছা দিতে চলে এলেন হাজার হাজার ফ্যান। তিনি শাহরুখ খান বলে কথা। তাই ৫৩ বছরের শাহরুখকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার গভীর রাত থেকেই মন্নতের বাইরে জমল ভিড়। ফ্য
শেষ আপডেট: 1 November 2018 21:06
দ্য ওয়াল ব্যুরো: সকাল হওয়ার আর অপেক্ষা করলেন না। রাতেই স্বপ্নের নায়ককে জন্মদিনের শুভেচ্ছা দিতে চলে এলেন হাজার হাজার ফ্যান। তিনি শাহরুখ খান বলে কথা। তাই ৫৩ বছরের শাহরুখকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার গভীর রাত থেকেই মন্নতের বাইরে জমল ভিড়। ফ্যানেদের নিরাশ করলেন না কিং খান। রাত ১২টা বাজতেই চলে এলেন মন্নতের বারান্দায়। কখনও হাত নেরে, কখনও জোড় হাতে নিলেন জন্মদিনের সমস্ত শুভেচ্ছা।
https://twitter.com/ANI/status/1058090422298390528
জন্মদিনের রাতে আলোয় সেজে উঠেছে মন্নতও। নিজের বাংলোতেই জন্মদিনটা কাটাবেন কিং খান। তাই আলোর ছটায় জমজমাট মন্নত। গোটা বাংলোই নানা রঙের আলো দিয়ে সাজান হয়েছে। নতুন করে সেজে উঠেছে বাংলোর সৌখিন ঘরগুলি।
https://twitter.com/Srk_bangalore/status/1056972592186359808
গত বছর আলীবাগে নিজের ফার্ম হাউসে জন্মদিনের জমকালো পার্টি দিয়েছিলেন শাহরুখ। এবার নিজের বাংলোতেই থাকতে চান। শুধু কেক কাটাই নয়, রাত ১২টা বাজতেই ফ্যানেদের দিকে তাকিয়ে হাসি মুখে ছবিও তুলে গেলেন কিং খান।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন