Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাঙালি পরিচালকের পরের ছবিতে শাহরুখ, বিপরীতে কন্যা সুহানা 

সমস্ত জল্পনা দূরে সরিয়ে এবার সংবাদমাধ্যমকে জানালেন, তিনি পরের ছবির শুটিং শুরু করবেন।

বাঙালি পরিচালকের পরের ছবিতে শাহরুখ, বিপরীতে কন্যা সুহানা 

শেষ আপডেট: 27 February 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান! সবাইকে অন্ধকারে রাখার পর অবশেষে খবর মিলল শাহরুখের পরের ছবির। গত বছরের তিন তিনটে ব্লকব্লাস্টারের পর কিং খান কোন ছবিতে অভিনয় করবেন, এই নিয়ে জোরদার গুঞ্জন চলছিল। কিন্তু বাদশার মুখে ছিল কুলুপ আঁটা। দর্শকদের রহস্যে রাখতেই বেশি পছন্দ করেন অভিনেতা।


সমস্ত জল্পনা দূরে সরিয়ে এবার সংবাদমাধ্যমকে জানালেন, তিনি পরের ছবির শুটিং শুরু করবেন। তবে তার চেয়েও বড় চমক এই ছবিতে তাঁর বিপরীতে থাকবে তাঁরই কন্যা সুহানা। প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়ের জুটির দেখা মিলবে। রেড চিলিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দও রেড চিলিজের সঙ্গে প্রযোজনার দায়িত্বে থাকবেন।


সূত্রের খবর, ছবিটির নাম, ‘কিং’। ভরপুর অ্যাকশন থ্রিলারে দেখা মিলবে শাহরুখ সুহানার। চলতি বছরের মে মাস থেকে শুটিং শুরু করবেন কিং খান। আরও জানা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ প্রতিনিয়ত শাহরুখ ও সুহানার সঙ্গে যোগাযোগে রেখে চলছিলেন। অক্টোবর মাস থেকে অনেক মিটিংও করেছেন। এমনকী চিত্রনাট্যের কাজও শুরু হয়ে গেছে। 

Suhana Khan gets a thoughtful gift from dad Shah Rukh


সুহানা ছবিটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অ্যাকশনে ভরপুর ছবিতে অনেক স্টান্ট থাকায় তাঁকে আগের থেকে তৈরি হতে হবে। সূত্রের খবর, মন্নতেই বাবার সাথে তালিম নিচ্ছে খান-কন্যা। বিদেশ থেকে ট্রেনাররা এসেছে সুহানাকে সাহায্য করতে। 


ডিসেম্বরে ‘পাঠান ২’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন কিং খান। তাই তার আগেই ‘কিং’-এর শুটিং শুরু করে দিতে চান পরিচালক সুজয়। সম্ভবত ২০২৫-এই মুক্তি পাবে শাহরুখ সুহানার নতুন সিনেমা


```