Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'জব উই মেট' দেখলে শাহিদকে একটাই অভিযোগ করেন স্ত্রী মীরা, ওঠে 'প্রাক্তন' করিনার প্রসঙ্গও

শাহিদ কাপুর বলিউডের এমন এক অভিনেতা, যিনি নানা ঘরানার ছবিতে নিজেকে সফলভাবে মেলে ধরেছেন।

'জব উই মেট' দেখলে শাহিদকে একটাই অভিযোগ করেন স্ত্রী মীরা, ওঠে 'প্রাক্তন' করিনার প্রসঙ্গও

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 February 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুর বলিউডের এমন এক অভিনেতা, যিনি নানা ঘরানার ছবিতে নিজেকে সফলভাবে মেলে ধরেছেন। ‘ইশক ভিশক’ দিয়ে রোম্যান্টিক হিরো হিসেবে যাত্রা শুরু করলেও ‘উড়তা পাঞ্জাব’-এর পাঞ্জাবি রকস্টার কিংবা ‘কবীর সিং’-এর জেদি প্রেমিকের চরিত্রে তিনি নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন। তবে শাহিদের অন্যতম আইকনিক চরিত্র নিঃসন্দেহে ‘জব উই মেট’-এর আদিত্য কাশ্যপ। 

ইমতিয়াজ আলির এই রোমান্টিক কমেডিতে তাঁর শান্ত, দায়িত্বশীল এবং আদর্শবান চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু বাস্তব জীবনে শাহিদ আদৌ আদিত্যের মতো কি? স্ত্রী মীরা রাজপুতের দাবি, মোটেও নন! সম্প্রতি ‘দেবা’ ছবির প্রচারে শাহিদ এক সাক্ষাৎকারে জানান, মীরার সবচেয়ে প্রিয় চরিত্র ‘জব উই মেট’-এর আদিত্য। 

তবে মীরার মজার অভিযোগ, 'আমি ভেবেছিলাম তুমি আদিত্যর মতো, কিন্তু বাস্তবে তুমি ওর ৫ শতাংশও নও!' এই মন্তব্যের উত্তরে শাহিদও মজার ছলে বলেন, 'এটাই ভাল যে আমি ‘কবীর সিং’-এর মতো ৫ শতাংশও নই!' শুধু মীরাই নন, বহু দর্শকের কাছেই আদিত্য আদর্শ প্রেমিকের প্রতিচ্ছবি। তবে শাহিদের মতে, বাস্তবে আদিত্য-গীতের সম্পর্ক টিকত না! 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'গীত তো বলত, সে নিজেকেই সবচেয়ে ভালবাসে। এমন মানুষের সঙ্গে কি কেউ আজীবন থাকতে পারে?' তাঁর এই মন্তব্যে ভক্তরা খানিকটা হতাশ হলেও শাহিদের বক্তব্য, বাস্তব জীবনের সম্পর্ক আর সিনেমার রূপকথার প্রেম এক নয়!


```