Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শাহরুখের রেকর্ড লক্ষ্মীলাভ! প্রথম বলিউড হিরো হিসাবে নতুন মাইলফলক গড়লেন কিং খান

২০২৩ সালে শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তন জায়গা করে নিয়েছে বলিউডের ইতিহাসে।

শাহরুখের রেকর্ড লক্ষ্মীলাভ! প্রথম বলিউড হিরো হিসাবে নতুন মাইলফলক গড়লেন কিং খান

শেষ আপডেট: 29 December 2023 21:10

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ তে শেষ ছবি ‘জিরো’ একেবারেই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। এরপর দীর্ঘ চার বছরের বিরতি। এবং তারপর ২০২৩ সালে ফিরে এসে পরপর দুটি ব্লকবাস্টার এবং একটি সুপারহিট ছবি দিয়ে ফের নিজের হারানো সিংহাসন ছিনিয়ে নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সঙ্গে গড়লেন নতুন রেকর্ডও। তিনটি ছবি মিলিয়ে এক বছরে ২৫০০ কোটি টাকার ব্যবসা দিলেন অভিনেতাবলিউডি হিরো হিসাবে এই প্রথমবার কোনও অভিনেতা এই মাইলফলক গড়লেন।

চলতি বছর জানুয়ারিতে পাঠান-এর হাত ধরে বলিউডে শুরু হয় শাহরুখ-রাজ। মুক্তির প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। অ্যাকশন অবতারে শাহরুখকে দেখে চমকে গিয়েছিলেন দর্শকরা। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় হয়েছিল ১০৫০ কোটি টাকারও বেশিএখানেই শেষ নয়। এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত জওয়ানদক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি কাজ, সঙ্গে আবার শাহরুখ! সিনেমাহলে দর্শক টানার জন্য যেন এটুকুই যথেষ্ট ছিল। এর পাশাপাশি ‘জওয়ান’ চমক দিয়েছিল গল্পেও।

ছবিটি শুধুমাত্র অন্যান্য বলিউডি মশালা ছবির মতো সাধারণ ছিল না। গল্পের মধ্যে প্রছন্নভাবে রাজনৈতিক বার্তাও ছিলবর্তমান সময়ের বিভিন্ন সত্যি ঘটনা (কৃষক আত্মহত্যা, চিকিৎসার দুরাবস্থা) গল্পের মধ্যে জুড়ে দিয়েছিলেন অ্যাটলি। বিশ্বজুড়ে এই ছবির মোট আয় ছিল ১১৪৬ কোটি টাকাবশেষে ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডানকি’। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এখনও অবধি ছবিটি বিশ্বজুড়ে ৩২৩.৭৭ কোটি টাকার ব্যবসা করেছেসবগুলির ব্যবসা যোগ করলে দেখা যাবে, এবছর শাহরুএকাই ২৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছেন


```