Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'দুলহে রাজা' রিমেক করছেন শাহরুখ! গোবিন্দার বদলে নতুন নায়ক কে

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই বড়সড় ব্যর্থতার মুখ দেখেছে হলিউড ক্লাসিক 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা'। ফ্লপ হয়েছে কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবির বলিউড রিমেকও। এরপরেও সেই রিমেকেই ভরসা রাখতে চলেছেন শাহরুখ খান (Shah

'দুলহে রাজা' রিমেক করছেন শাহরুখ! গোবিন্দার বদলে নতুন নায়ক কে

শেষ আপডেট: 6 September 2022 13:53

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই বড়সড় ব্যর্থতার মুখ দেখেছে হলিউড ক্লাসিক 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা'। ফ্লপ হয়েছে কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবির বলিউড রিমেকও। এরপরেও সেই রিমেকেই ভরসা রাখতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউড সূত্রে খবর, নয়ের দশকের সুপারহিট ছবি গোবিন্দা (Govinda) অভিনীত 'দুলহে রাজা' (Dulhe Raja) নিয়ে কাজ করতে চলেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment)।

ইন্ডাস্ট্রিতে কানাঘুষো এমনটাও শোনা যাচ্ছে যে, 'দুলহে রাজা'র রিমেকের জন্য স্ক্রিপ্ট লেখার কাজও শুরু হয়ে গিয়েছে। বলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার ফারহাদ সামজি নাকি এই স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন। ইতিমধ্যেই নাকি 'দুলহে রাজা'র স্বত্ত্বও কিনে ফেলেছে রেড চিলিজ। বলিউডের রিমেক ট্রেন্ডে স্বয়ং কিং খানও যে এভাবে গা ভাসাবেন, তা অনেকেই কল্পনা করতে পারেননি।

সম্প্রতি শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজে এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে 'ডার্লিংস'। আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় বর্মা, রোশন ম্যাথু অভিনীত এই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ ভালই সাড়া ফেলেছে। প্রথমবার অভিনেত্রী ও প্রযোজক হিসাবে সফল হয়েছেন আলিয়াও। এই থ্রিলারধর্মী ছবিটি সমালোচকদেরও বেশ পছন্দ হয়েছে। এর আগেও শাহরুখের প্রযোজনা সংস্থা থেকে 'বদলা', 'ইত্তেফাক'-এর মতো থ্রিলার ছবি মুক্তি পেয়েছে। মনে করা হচ্ছে, এইজন্যই এবার দর্শকদের স্বাদ বদলাতে কমেডি ছবির দ্বারস্থ হচ্ছেন বাদশা। আর সেই জন্যই গোবিন্দার 'দুলহে রাজা' নিয়ে কাজ করতে চলেছেন তিনি।

কার্তিকের স্বপ্নপূরণ! ‘আশিকি ৩’-তে এবার দেখা যাবে অভিনেতাকে

তবে এক্ষেত্রে আরও একটি বিষয় জানা যাচ্ছে যে, ছবির চিত্রনাট্য যদি শাহরুখের প্রযোজনা সংস্থার পছন্দ হয়, অর্থাৎ বর্তমান সময়ের সঙ্গে উপযোগী মনে হয়, তবেই ছবিটির রিমেক নিয়ে এগোবে তারা। না হলে শুধু এই ছবির টেলিভিশন ও ডিটিটাল স্ক্রিনিংয়ের শেয়ারই কিনে নেবে। কিন্তু এই ছবিতে গোবিন্দার জায়গায় অভিনয় কে করবেন? রবিনা ট্যান্ডনের বদলে কাকে দেখা যাবে নায়িকার চরিত্রে? আপাতত এইসব প্রশ্নেই মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।


```