Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তলোয়ার হাতে শাহরুখ! ফাঁস ‘কিং’-এর অ্যাকশন দৃশ্য, নেটপাড়ায় তুমুল হইচই

শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর সেট থেকে ভাইরাল হল এক অ্যাকশন দৃশ্যের ভিডিও।

তলোয়ার হাতে শাহরুখ! ফাঁস ‘কিং’-এর অ্যাকশন দৃশ্য, নেটপাড়ায় তুমুল হইচই

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 October 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি 'কিং'-এর শুটিং শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে বিপুল উন্মাদনা কাজ করছে। ছবিটি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা প্রচারমূলক ঝলক প্রকাশ না হলেও, সম্প্রতি এই ছবির শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ায় নেটপাড়ায় তুমুল শোরগোল তৈরি হয়েছে।

মঙ্গলবার নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হওয়া একটি অস্পষ্ট ভিডিওতে দেখা যায়। স্যুট পরা এক ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত।

 শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'কিং ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস। অনুমান করতে পারছেন কাকে দেখছেন এই দৃশ্যে?' ভক্তরা একবাক্যে বলছেন, তলোয়ার হাতে এই ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি শাহরুখ খান ছাড়া আর কেউ নন, এবং এটি তাঁর আগামী ছবি 'কিং'-এর অ্যাকশন সিকোয়েন্সের অংশ।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভ এবং উন্মাদনা দুটোই ছড়িয়ে পড়েছে। তবে এর সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ভিডিও কি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা নির্মিত? যদিও এই নিয়ে ছবিটির টিম বা শাহরুখ খান কেউই মুখ খোলেননি।

 এখনও ছবির টিমের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও পোস্টার বা প্রচার ঝলক সামনে আনা হয়নি। তবে অনেকেই অনুমান করছেন যে, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির প্রচারমূলক অনুষ্ঠান হলেও হতে পারে। গত দু'বছর শাহরুখের 'জওয়ান' ও 'পাঠান' বক্স অফিসে তুমুল সাফল্য পেলেও, এরপর আর পর্দায় তাঁর নতুন ছবি আসেনি। ফলে এই ছবির জন্য দর্শকদের অপেক্ষা এখন তুঙ্গে।

'কিং' ছবিটি দিয়ে ফের একবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে শাহরুখের যুগলবন্দী দেখতে পাবেন দর্শক। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখকন্যা সুহানা।


```