
শেষ আপডেট: 14 March 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: ‘ফোটোগ্রাফ’, ‘শেপ অফ ইউ’ গানগুলি কে না জানে! গানগুলি যিনি গেয়েছেন সেই ব্রিটিশ পপ গায়ক এলেন মুম্বইতে। ২০১৭-র পর আবার ২০২৪-এ গায়ক এড শিরান এলেন শো করতে। আগামী ১৭ মার্চ মুম্বইতেই কনসার্ট করবেন এই পপ তারকা। গতকাল তাঁর একটি সাক্ষাৎকার নেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, তারপরেই এডকে দেখা যায় শাহরুখের সঙ্গে।
View this post on Instagram
শাহরুখ খানের আইকনিক পোজে একটি ভিডিও করেন তিনি। কিং খান নিজে শিখিয়ে দেন পোজটা। পপ তারকা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহরুখের সঙ্গে ভিডিও শেয়ার করেন। শাহরুখ এবং পরিচালক ফারহা খানের সঙ্গে দেখা করতে এইদিন মন্নতে গিয়েছিলেন এড শিরান। সেখানেই এই ভিডিও শ্যুট করেন। শাহরুখও এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এটাই আমাদের Shape of Us। ভালোবাসা ছড়িয়ে দিলাম।’ নেটিজেনরা শাহরুখ এবং ব্রিটিশ পপ তারকার এই ভিডিও দেখে মুগ্ধ। এরকম কোল্যাবরেশন বিরল।
মন্নতে যে এইদিন গানের আসর বসেছিল সেই ভিডিও পোস্ট করলেন গৌরী খান। সেখানে দেখা গেছে এড শিরানকে গিটার হাতে গান গাইতে। মন্নতেই তিনি কাল পুরো সময়টা কাটিয়েছেন তা ভিডিও দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
View this post on Instagram
মুম্বইয়ে আসার পরেই একটি স্কুলে গিয়ে আচমকা হাজির হয়েছিলেন গায়ক। দুঃস্থ শিশুদের গান গেয়েও শুনিয়েছেন। এবার ১৭ মার্চ তাঁর কনসার্টের অপেক্ষায় এড শিরানের ভক্তরা।