Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শাহরুখকে সামনে পেয়ে সেলফি তোলার ধুম! ধাক্কা মেরে সরিয়ে দিলেন অভিনেতা, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে। দিনকয়েক আগে শ্রীনগর এয়ারপোর্টে অনুরাগীদের ভিড়ে চিড়েচ্যাপ্টা অবস্থা হয়েছিল শাহরুখ খানের (Shah Rukh Khan)। সেলফি (selfie) না তুললে রেহাই মিলছিল না। কোনওরকমে তাঁকে উদ্ধার করে বিমান অবধি পৌঁছে

শাহরুখকে সামনে পেয়ে সেলফি তোলার ধুম! ধাক্কা মেরে সরিয়ে দিলেন অভিনেতা, দেখুন ভিডিও

শেষ আপডেট: 3 May 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো: খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে। দিনকয়েক আগে শ্রীনগর এয়ারপোর্টে অনুরাগীদের ভিড়ে চিড়েচ্যাপ্টা অবস্থা হয়েছিল শাহরুখ খানের (Shah Rukh Khan)। সেলফি (selfie) না তুললে রেহাই মিলছিল না। কোনওরকমে তাঁকে উদ্ধার করে বিমান অবধি পৌঁছে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। এবার মুম্বই এয়ারপোর্টে (Mumbai airport) সেলফি তুলতে এগিয়ে আসা এক অনুরাগীকে হাত দিয়ে সরিয়ে দেওয়ায় কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা। ওই সময় কালো টি-শার্টের সঙ্গে রঙ মিলিয়ে লেদার জ্যাকেট ও প্যান্ট পরেছিলেন অভিনেতা। সঙ্গে চোখে ছিল ডার্ক সানগ্লাস। এই সাজে অভিনেতাকে অসাধারণ দেখতে লাগছিল। কিন্তু তারপর যা ঘটল, সেটাকে অনেকেই অনভিপ্রেত বলে মনে করছেন।

ঠিক কী ঘটেছে?

ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে মুম্বই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরাও। এদিকে এয়ারপোর্টের বাইরে বেরোতেই অভিনেতাকে ছেঁকে ধরেন ভক্তরা। নিমেষের মধ্যে ভিড় জমে যায় সেখানে। তার উপর মিডিয়ার ভিড়, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি- সবমিলিয়ে ওইখানে প্রায় আটকেই পড়েন শাহরুখ। এরপরই কোনওরকমে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার সময় অভিনেতার দিকে ফোন সমেত এক অনুরাগী হাত এগিয়ে দিতেই তা ধাক্কা দিয়ে সরিয়ে দেন বাদশা।

পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে ওই ঘটনার ভিডিও। অনেকেই এই ঘটনায় অভিনেতাকে কটাক্ষ করেছেন। তাঁদের দাবি, অনুরাগীরা প্রিয় নায়ককে সামনে দেখে সেলফি তোলার জন্য এগিয়ে যাবেই। শাহরুখের উচিত হয়নি ওইভাবে ধাক্কা মারা। তিনি ভালভাবেও বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। আবার অনেকেই পাশে দাঁড়িয়েছেন কিং খানের। তাঁরা বলছেন, টাইট শিডিউলের মধ্যে থাকেন অভিনেতা। আজ কাশ্মীর তো কাল মুম্বই, পরশু আবার কলকাতা। শাহরুখকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি তাড়াহুড়োর মধ্যে রয়েছেন। এমন সময় ওই অনুরাগীরই উচিত হয়নি সেলফি তোলার জন্য এগিয়ে যাওয়া।

ভূস্বর্গে ভক্তদের চক্রব্যূহে বন্দি শাহরুখ! সেলফি না তুললে নিস্তার নেই


```