Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তিন ছবিতে ৩০০০ কোটি? এক বছরে নতুন রেকর্ডের পথে শাহরুখ

চলতি বছরেই শাহরুখের 'পাঠান' ও 'জওয়ান' মুক্তি পেয়েছে সিনেমাহলে। আগামী বড়দিনে মুক্তি পাবে 'ডানকি'।

তিন ছবিতে ৩০০০ কোটি? এক বছরে নতুন রেকর্ডের পথে শাহরুখ

শেষ আপডেট: 3 November 2023 12:52

দ্য ওয়াল ব্যুরো: একইবছরে একই তারকার তিনটি সিনেমা এর আগেও মুক্তি পেয়েছে বলিউডে। তবে তিনটি ছবির সম্মিলিত আয় ৩০০০ কোটি টাকা হয়েছে, এমন রেকর্ড কারও নেই। রাজেশ খান্না থেকে শুরু করে অমিতাভ বচ্চন হোক বা হালের অক্ষয় কুমার, কেউই এই রেকর্ড গড়া তো দূর, কাছাকাছিও পৌঁছতে পারেননি। তবে এবার সেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে শাহরুখ খান। এই অনন্য রেকর্ড গড়তে শাহরুখের দরকার আর মাত্র ৮০০ কোটি টাকার ব্যবসা।

‘পাঠান’ ও ‘জওয়ান’ মিলিয়ে এবছর শাহরুখের ব্যবসা প্রায় ২২০০ কোটি। উল্লেখ্য, গত সপ্তাহেই সিনেমাহলে ৫০ দিন পার করে ফেলেছে ‘জওয়ান’। মনে করা হচ্ছে, আগামী ১২ নভেম্বর ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ার আগে অবধি বিশ্বজুড়ে ছবির ব্যবসা ১২০০ কোটি ছাড়িয়েই যাবে। এদিকে ‘পাঠান’-এর ব্যবসাও ১০০০ কোটির কাছাকাছি। তাই আগামী ডিসেম্বরে ‘ডানকি’ যদি ৮০০ কোটি টাকা বক্স অফিসে তুলে ফেলতে পারে, তাহলেই নতুন মাইলফলক গড়বেন ‘বলিউডের বাদশা’।

গতকাল, অর্থাৎ ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনই মুক্তি পেয়েছে অভিনেতার আগামী ছবি ‘ডানকি’র ফার্স্ট লুক ভিডিও। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির কেন্দ্রীয় বিষয় বেআইনি অনুপ্রবেশ। এবছর শাহরুখকে প্রথম দু’টি সিনেমায় হার্ডকোর অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। তবে সেখান থেকে ‘ডানকি’ একেবারেই আলাদা। লন্ডনে যাওয়ার জন্য পাঞ্জাবি যুবক হার্ডি (শাহরুখ) এবং তাঁর সঙ্গীরা কী কী করবেন, সেই নিয়েই ছবিটি তৈরি। খুব শিগগিরই ‘ডানকি ড্রপ ২’, অর্থাৎ দ্বিতীয় ভিডিওটিও আসবে বলে জানা গিয়েছে।

তবে সেসব নিয়ে শাহরুখের অনুরাগীরা মাথা ঘামাচ্ছেন না। ছবির বিষয়বস্তু বা গুণমান কেমন হবে, তার থেকেও বড় যে প্রশ্নটি তাঁদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তা হল ৩০০০ কোটির লক্ষ্যমাত্রা শাহরুখ ছুঁতে পারবেন তো? কারণ, এবছরই শাহরুখ প্রথম বলিউডে ৪০০ কোটি, ৫০০ কোটি, ৬০০ কোটির বক্স অফিস রেকর্ড গড়েছেন। তবে দু’টো ছবিই এককভাবে মুক্তি পেয়েছে। যা ‘ডানকি’র সময় হবে না। এবার শাহরুখের ছবিকে মোকাবিলা করতে হবে প্রভাসের ‘সালার’ ছবির সঙ্গে। তাই ৩০০০ কোটির অঙ্ক মেলাতে শাহরুখকে যে বেশ বেগ পেতে হবে, সে কথা বলাই যায়।


```