Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতর জখম শাহরুখ, নিয়ে যাওয়া হল আমেরিকার হাসপাতালে, কী হয়েছে?

অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোট পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সূত্রের খবর, পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা, যা এতটাই গুরুতর যে মাঝপথে বন্ধ করতে হয়েছে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং। 

‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতর জখম শাহরুখ, নিয়ে যাওয়া হল আমেরিকার হাসপাতালে, কী হয়েছে?

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 July 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোট পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সূত্রের খবর, পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা, যা এতটাই গুরুতর যে মাঝপথে বন্ধ করতে হয়েছে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং। চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে। সুত্রের খবর, সেখানে একটি হাসপাতালে চিকিৎসা করা হবে।

সম্প্রতি লন্ডনে এবং মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় এই ছবির একাধিক ধাপে শুটিং চলছিল। জানা যাচ্ছে, একটি অ্যাকশন দৃশ্যের সময় স্টান্ট করতে গিয়েই চোট পান অভিনেতা। ঠিক কোথায় বা কতটা আঘাত লেগেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শাহরুখের টিম। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, আঘাত গুরুতর না হলেও, অতীতের একটি পুরনো পেশির সমস্যার জেরে এই মুহূর্তে তাঁকে বিশ্রামে রাখা জরুরি।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ খান। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে প্রাথমিক পর্যায়েই চিকিৎসা শুরু করা যায় এবং আঘাত যেন দীর্ঘমেয়াদে কোনও জটিলতা তৈরি না করে।

চিকিৎসার জন্য শাহরুখ খান আগামী কয়েক সপ্তাহের জন্য শুটিং থেকে বিরতি নিচ্ছেন। জানা গিয়েছে, ‘কিং’-এর পরবর্তী শিডিউল শুরু হতে পারে সেপ্টেম্বর বা নভেম্বর মাস থেকে, যদি অভিনেতার শারীরিক পরিস্থিতি অনুকূল থাকে।


```