Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বাড়িতে থাকলে দম ফেলার জো নেই শাহরুখের, গৌরী ধরিয়ে দেন নানান কাজ, কী কী করেন কিং খান?

পর্দায় কখনও চরম রোমান্স, তো কখনও অ্যাকশন হিরো—শাহরুখ খানের রিল লাইফ রূপের কোনও শেষ নেই। কিন্তু বাস্তবের ‘বাদশা’ একেবারেই অন্য মানুষ।

বাড়িতে থাকলে দম ফেলার জো নেই শাহরুখের, গৌরী ধরিয়ে দেন নানান কাজ, কী কী করেন কিং খান?

শাহরুখ খান

শেষ আপডেট: 3 May 2025 23:17

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় কখনও চরম রোমান্স, তো কখনও অ্যাকশন হিরো—শাহরুখ খানের রিল লাইফ রূপের কোনও শেষ নেই। কিন্তু বাস্তবের ‘বাদশা’ একেবারেই অন্য মানুষ। ক্যামেরার বাইরের শাহরুখ খান নাকি চুপচাপ, শান্ত, পরিশ্রমী একজন গৃহস্থ—যিনি নিজের সময়টা কাটান একেবারে সাধারণভাবে, পরিবার ও নিজের ছোট ছোট কাজের মধ্যেই।

সম্প্রতি মুম্বইয়ে এক আলোচনাসভা 'WAVES ইভেন্ট'-এ গিয়েছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও করণ জোহর। আর সেখানেই করণের এক প্রশ্নে উঠে এল কিং খানের ‘অফ-স্ক্রিন’ জীবনের এক ঝলক। করণ জানতে চান, একেবারে ছুটি যখন, ক্যামেরা নেই, সেট নেই, তখন কী করেন শাহরুখ?

শাহরুখ খান হেসে বলেন, “আমি আসলে কিছুই করি না। আমার বাবা আমাকে বলেছিলেন—‘যারা কিছু করে না, তারাই সবচেয়ে বড় কিছু করে ফেলে।’ সেই থেকে আমি কিছু না করাকে খুব সিরিয়াসলি নিই!” তবে একেবারে অলস নয় বাদশা। পরিবারের সঙ্গে সময় কাটানো, ছোট খাটো দরকারি কাজ—এইসবেই তিনি ব্যস্ত থাকেন। “গৌরী যদি বলে এই ঘরটা ঠিক করে দে, আমি সেটাই করি। ছেলে এসে যদি বলে, খাতায় মলাট দে, বা আইপ্যাড আপডেট করে দে, আমি ওগুলোই করি,”—জানান তিনি।

আর এই ‘কিছু না করার মধ্যেই’ ভাললাগা খুঁজে পান শাহরুখ। “আমি আসলে খুব বেশি কাজ বা চিন্তা এড়িয়ে চলি। আমার একটা নিজস্ব শান্ত জগৎ আছে। ওখানেই আমি সময় কাটাই। বন্ধুদের খুশি রাখি, বাচ্চাদের সঙ্গে খেলি, আর তারপর নিজের সঙ্গে সময় কাটাই। সেটাই আমার সবচেয়ে প্রিয় কাজ।”


```