Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মন্নতের সামনে হাপিত্যেশ ভক্তদের, গৌরী ও মেয়েকে নিয়ে কেক কাটলেন 'ঘরবন্দি' বাদশা!

দুপুর পেরিয়ে বিকেল হল, তারপরে সন্ধ্যে। এখনও দেখা পাওয়া যায়নি কিং খানের। ভক্তদের মনে এখন প্রশ্ন একটাই, তাহলে কি এবারের জন্মদিনে দেখা দেবেন না তিনি? ভক্তদের মন রাখতে সিগনেচার পোজটা করে দেখাবেন না?

মন্নতের সামনে হাপিত্যেশ ভক্তদের, গৌরী ও মেয়েকে নিয়ে কেক কাটলেন 'ঘরবন্দি' বাদশা!

ফাইল চিত্র

শেষ আপডেট: 2 November 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাত থেকে মন্নতের বাইরে দাঁড়িয়ে একাধিক ভক্ত। কেউ পরে এসেছেন শাহরুখ নামের টিশার্ট। কারও হাতে রয়েছে তাঁর পোস্টার ও তাতে শুভ জন্মদিন লেখা। বলিউড বাদশাহর জন্মদিন উপলক্ষে কেউ বিতরণ করছেন কম্বল, কেউ আবার খাবার তুলে দিচ্ছেন গরিব মানুষের মুখে। 

দুপুর পেরিয়ে বিকেল হল, তারপরে সন্ধ্যে। এখনও দেখা পাওয়া যায়নি কিং খানের। ভক্তদের মনে এখন প্রশ্ন একটাই, তাহলে কি এবারের জন্মদিনে দেখা দেবেন না তিনি? ভক্তদের মন রাখতে সিগনেচার পোজটা করে দেখাবেন না?

এই সব কিছুর মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখা গেল কিং খানকে। একদিকে তাঁর স্ত্রী গৌরী খান ও অন্যদিকে তাঁর মেয়ে সুহানা। মাঝে দাঁড়িয়ে কেক কাটছেন বলিউড বাদশা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী। তা পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় সেই ছবি। 

এসআরকে অনুরাগীদের কাছে ২ নভেম্বর ক্যালেন্ডারের সবথেকে আনন্দের দিন। এদিন ৫৯-এ পা দিলেন শাহরুখ। বাহারি আলো দিয়ে সাজানো হয়েছে মন্নত। বলিউড বাদশার জন্মদিন বলে কথা, তাই জমকালো পার্টিরও আয়োজন করা হয়েছে তাঁর স্বপ্নের বাড়ি মন্নতে। পুরোটাই প্রতিবছর নিজে হাতে করেন তাঁর স্ত্রী গৌরী খান। 

View this post on Instagram

A post shared by Gauri Khan (@gaurikhan)

এদিকে দীর্ঘক্ষণ প্রতীক্ষা করার পরও ফ্যানেরা এখনও দেখা পাননি বাদশাহ-র। নাওয়া-খাওয়া-ঘুম ভুলে মন্নতের বাইরে ডেরা জমিয়েছে তাঁরা। অন্যবারের মতো এবার উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হয়নি এখনও। দেখা দেননি শাহরুখ। যে মানুষটা একটা গোটা প্রজন্মকে শিখিয়েছেন ‘প্যায়ার দোস্তি হ্যায়’ কিংবা ‘হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহতে হ্যায়’। আর তারই দিন। অপেক্ষা একটাই। মন্নতের বারান্দায় একবার আসুক শাহরুখ। এখনও শেষ হয়নি গোটা দিন। ফলে পরিচিত 'রিচুয়াল' থেকে এবারে কিং খান দূরেই থাকবেন কিনা তা স্পষ্ট নয়। 


```