.png)
ভিডিও করেছেন শাহরুখ
শেষ আপডেট: 20 December 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: ধীরুভাই অম্বানি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হলেন বলিউডের একাধিক তারকা। জাঁকজমক সন্ধেতে তাঁরা সুপারস্টার হিসেবে নয়, এসেছিলেন অভিভাবক হয়ে। প্রচুর ভিডিয়ো এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
কারা-কারা ছিলেন অনুষ্ঠানে
শাহিদ কাপুর, মীরা রাজপুত, করিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর, রীতেশ-জেনেলিয়া!
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
ক্যামেরা হাতে শাহরুখ-ঐশ্বর্যা, (Shah Rukh Khan, Aishwarya Rai) শুট করলেন আরাধ্যা-আব্রামের অভিনয়
একটি ভাইরাল হওয়া ক্লিপে ঐশ্বর্যা-অভিষেকের কন্যা, আরাধ্যা বচ্চনকে মঞ্চে পারফর্ম করতে দেখা যাচ্ছে। অন্যদিকে হাসিমাখা ঠোঁটে ঐশ্বর্যা তাঁর ফোনে আরাধ্যা বচ্চনের অভিনয় রেকর্ড করে চলেছেন। আরও একটি ভিডিওতে, শাহরুখপুত্র, আব্রামকে দেখা যায় আরাধ্যার সঙ্গে মঞ্চে। কিং খানও তাঁর ফোনে ছেলের অভিনয় রেকর্ড করতে থাকেন।
অনুষ্ঠানে ঐশ্বর্যা-অভিষেক (Aishwarya Rai Bachchan, Abhishek Bachchan)একসঙ্গে
ঐশ্বর্যা আসেন অনুষ্ঠানে এবং কিছুক্ষণ পরেই অভিষেক ও অমিতাভ বচ্চনের যোগ দেন তাঁর সঙ্গে। একে অপরের হাত ধরেই অভিষেক-ঐশ্বর্যাকে ঢুকতে দেখা যায় অনুষ্ঠানে। কোনওভাবেই ঐশ্বর্যার পায়ে তাঁর পরনের ওড়নাটি যেন না জড়িয়ে যায়, তার খেয়ালও রাখেন অভিষেক। সামলাতে থাকেন অ্যাশের ওড়না। তাঁদের একসঙ্গে দেখে অনেকেই মনে করেছেন এবার বৈবাহিক জীবনের সমস্ত জল্পনার অবসান হল।
শাহরুখের সঙ্গে ছিলেন গৌরী, সুহানা (Gauri khan, Suhana Khan)
একটি ক্লিপে দেখা যাচ্ছে, শাহরুখ খান স্কুলপড়ুয়াদের সঙ্গে নাচছিলেন। স্কুল ইভেন্টে শাহরুখ এবং গৌরির সঙ্গে মেয়ে সুহানাও ছিলেন অনুষ্ঠানে। সুহানা ছিলেন ব্ল্যাক ড্রেসে। শাহরুখের পরণে ছিল নীল শার্ট- ব্ল্যাক প্যান্ট। সাদা স্যুট পরেছিলেন গৌরী। (Aaradhya Bachchan)
ঐশ্বর্যাকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের ছবি ‘পনিয়িন সেলভান: ২’-এ। সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে দেখা গিয়েছিল অভিষেককে। ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’-এ অভিনয় করতে চলেছন শাহরুখ। শোনা যাচ্ছে, মেয়ে সুহানও থাকবেন ছবিতে।