Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শাহরুখ, সলমন ও আমির, হঠাৎ একসঙ্গে তিন খান! পাপারাৎজিদের উঁকি, নতুন ছবির শুটিং হচ্ছে নাকি?

বলিউডের তিন খান—শাহরুখ খান, সলমন খান এবং আমির খান আবারও একসঙ্গে! তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা।

শাহরুখ, সলমন ও আমির, হঠাৎ একসঙ্গে তিন খান! পাপারাৎজিদের উঁকি, নতুন ছবির শুটিং হচ্ছে নাকি?

বলিউডের তিন খান

শেষ আপডেট: 6 February 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তিন খান—শাহরুখ খান, সলমন খান এবং আমির খান আবারও একসঙ্গে! তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা। কিন্তু কী উপলক্ষে একত্র হলেন এই তিন সুপারস্টার? আসলে, আমির খানের ছেলে জুনায়েদ খানের বড় পর্দার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়েই একসঙ্গে দেখা গেল তাঁদের।  

বুধবার মুম্বইতে অনুষ্ঠিত ‘লাভিয়াপা’র এই বিশেষ প্রদর্শনীতে শাহরুখ ও আমিরকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, হাসিমুখে শাহরুখকে স্বাগত জানান আমির। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত অনুরাগীদের মন জয় করেছে। বাদশা শুধু আমিরের সঙ্গেই নয়, জুনায়েদ ও ইরা খানকেও শুভেচ্ছা জানান এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।  

শাহরুখের পাশাপাশি এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সলমন খানও। আমিরের প্রিয় বন্ধু তিনি, তাই জুনায়েদের প্রথম ছবির বিশেষ প্রদর্শনীতে তাঁর উপস্থিতি ছিল স্বাভাবিক। সলমনও আমির, জুনায়েদ এবং ইরার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন।  

‘লাভিয়াপা’ একটি রোমান্টিক সিনেমা, যেখানে জুনায়েদের বিপরীতে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। যদিও বড় পর্দায় এটাই জুনায়েদের প্রথম সিনেমা, তবে এর আগে তিনি ২০২৪ সালে মুক্তি পাওয়া পিরিয়ড ড্রামা ‘মহারাজ’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন। অন্যদিকে, খুশি কাপুরের ডেবিউ হয়েছিল জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে।  

খুশির ঝুলিতে আরও এক নতুন প্রজেক্ট রয়েছে—সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের বিপরীতে ‘নাদানিয়া’। তবে ‘লাভিয়াপা’তে শুধু জুনায়েদ-খুশিই নন, তাঁদের সঙ্গে রয়েছেন আশুতোষ রানা এবং কিকু শারদার মতো দক্ষ অভিনেতারাও। ফলে প্রত্যাশার পারদ যে চড়ছে, তা বলাই যায়! কারণ ‘লাভিয়াপা’ আসছে শুক্রবার, ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এবার দেখার, জুনায়েদ-খুশির জুটিকে দর্শক কতটা আপন করে নেন!


```