Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সৃজিতের ছবিতে 'মহাপ্রভু' দিব্যজ্যোতি, 'বিনোদিনী' শুভশ্রী! রয়েছে সীমাহীন চমক 

আগেই জানা গিয়েছিল এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গিরীশ ঘোষ হচ্ছেন ব্রাত্য বসু। এ ছাড়াও ওই ছবিতে দেখা যাবে পার্নো মিত্র, ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঈশা সাহাকে।

সৃজিতের ছবিতে 'মহাপ্রভু' দিব্যজ্যোতি, 'বিনোদিনী' শুভশ্রী! রয়েছে সীমাহীন চমক 

কে থাকছেন কোন কোন চরিত্রে?

শেষ আপডেট: 14 March 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। সেই চিত্রনাট্যের বাস্তবায়ন হচ্ছে ২০২৫_এ এসে। দোলযাত্রার দিনেই জানা গেল, সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'তে কে থাকছেন কোন কোন চরিত্রে? ছবিটি শ্রীচৈতন‍্য মহাপ্রভুর বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক আর একবিংশ শতক, এই তিন যুগের তিনটে গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন বর্ণনা করা হবে ছবিতে। 

আগেই জানা গিয়েছিল এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গিরীশ ঘোষ হচ্ছেন ব্রাত্য বসু। এ ছাড়াও ওই ছবিতে দেখা যাবে পার্নো মিত্র, ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঈশা সাহাকে। তবে এই ছবির সবচেয়ে বড় চমক অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। 

ছোটপর্দার পরিচিত মুখ দিব্যজ্যোতি। তবে বড় পর্দায় সেভাবে কাজ করা হয়ে ওঠেনি তাঁর। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ, নিঃসন্দেহে দিব্যজ্যোতির জন্য এ এক বিরাট প্রাপ্তি। গত কয়েক মাস ধরেই এই চরিত্রের জন‍্য প্রস্তুতি নিচ্ছেন দিব্য। ওজন কমিয়েছেন বেশ খানিকটা। মহাপ্রভু রূপে দেখা যাবে তাঁকে। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ আর ‘এসভিএফ’-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। এর আগে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। গিরীশ ঘোষ হয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এই নতুন বিনোদিনী-গিরীশ জুটি দর্শকের কতটা মন জয় করে এখন সেটাই দেখার। 


```