Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

শেষের পথে 'পঞ্চমী', বাংলার দর্শকের কি নাগিন-এর চেয়ে ফ্যামিলি ড্রামাই পছন্দ?

দ্য ওয়াল ব্যুরো: আট মাসের মাথায় শেষ হচ্ছে ধারাবাহিক 'পঞ্চমী' (serial panchami)। ইতিমধ্যেই টলিপাড়া সূত্রে জানা গেছে যে 'পঞ্চমী'র শেষ সম্প্রচার হতে চলেছে ২৭ অগস্ট। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই পঞ্চমী-ও সেই ধারাবাহিকের তালিকায় ঢুকে গেল যেগুলিকে টিআ

শেষের পথে 'পঞ্চমী', বাংলার দর্শকের কি নাগিন-এর চেয়ে ফ্যামিলি ড্রামাই পছন্দ?

শেষ আপডেট: 20 August 2023 10:49

দ্য ওয়াল ব্যুরো: আট মাসের মাথায় শেষ হচ্ছে ধারাবাহিক 'পঞ্চমী' (serial panchami)। ইতিমধ্যেই টলিপাড়া সূত্রে জানা গেছে যে 'পঞ্চমী'র শেষ সম্প্রচার হতে চলেছে ২৭ অগস্ট। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই পঞ্চমী-ও সেই ধারাবাহিকের তালিকায় ঢুকে গেল যেগুলিকে টিআরপির অভাবে অকালেই বিদায় নিতে হয়েছে।

'পঞ্চমী' শেষ হওয়ার এই ঘোষণা অনেকগুলি প্রশ্ন তুলে দিল। (panchami is about to end)

প্রথমত, এই ধারাবাহিকের পর অভিনেত্রী সুস্মিতা দে-র কেরিয়ার এবার কোন দিকে মোড় নেবে সে-কথা হয়তো ভাবাচ্ছে অভিনেত্রী সহ আরও অনেককেই। তার কারণ, মাত্র কয়েক বছরের কেরিয়ারে যদি কোনও অভিনেত্রীর পরপর দু'টি ধারাবাহিক এক বছরের গণ্ডিও পেরোতে না পারে তবে ভবিষ্যতে তিনি এমন সুযোগ বারবার পাবেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। বিশেষত যেখানে এখন প্রায় প্রতি ধারাবাহিকেই দেখা যাচ্ছে নতুন মুখ সেখানে পরপর 'ফ্লপ' দিয়ে টিকে থাকা যে সত্যিই কঠিন তা বলার অপেক্ষা রাখে না।

পঞ্চমী টিআরপি তালিকাতেও প্রথম থেকেই বিশেষ ভাল ফল করতে পারেনি। এর কারণ খুঁজতে গেলে দেখা যাবে দুর্বল ভিএফএক্সের কারণে বেশ কয়েকবার হাসির খোরাক হয়েছে এই ধারাবাহিক। তবে বাংলা ধারাবাহিকের দর্শক যে দুর্বল ভিএফএক্সের সঙ্গে একেবারেই পরিচিত নন একথা বলা চলে না। সেক্ষেত্রে এই 'নাগিন'-এর গল্প যে প্রথম থেকেই দর্শকের মনে দাগ কাটতে পারেনি তা একরকম স্পষ্ট। হিন্দি 'নাগিন' সিরিজ যেখানে চোখ ধাঁধানো পোশাক, সেট, সাজসজ্জা বা ভিএফএক্স দিয়ে বাজিমাত করছে সেখানে বাংলার দীনদুঃখিনী নাগিন একরকম গো-হারা হেরে গেছে তার দর্শকের চোখেই একথা অস্বীকার করার কোনও জায়গা নেই। পাশাপাশি বাংলার দর্শক যে অলৌকিক কাহিনীর চেয়ে পারিবারিক কাহিনী দেখতেই বেশি পছন্দ করেন একথা স্পষ্ট।

জানা গেছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে পঞ্চমী-র শেষ পর্বের শ্যুটিং। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর সুস্মিতার ফের কোন ধারাবাহিকে কামব্যাক হয় আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

ম্যাজিক করে ভ্রূণ গর্ভ পাল্টাচ্ছে! হিন্দি ধারাবাহিকে আজব সারোগেসির দৃশ্যে হেসে কুটোপাটি নেটপাড়া


```