Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দীপিকার এত লাস্য সহ্য হল না এবারও, কাঁচি সেন্সর বোর্ডের

দীপিকা পাডুকোনের অভিনীত নতুন ‘ফাইটার’ ছবির দৃশ্যেও সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে বলে শোনা যাচ্ছে।

দীপিকার এত লাস্য সহ্য হল না এবারও, কাঁচি সেন্সর বোর্ডের

শেষ আপডেট: 21 January 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ‘পাঠান’ ছবি শেষমেশ কত কোটি ব্যবসা করল এখনও বক্স অফিসে হিসাবনিকেশ চলছে। কিন্তু সে ছবিতেও কাঁচি চলেছিল।  ‘বেশরম রং’ গানটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল এ দেশে। উগ্র হিন্দুবাদীরা বলেছিলেন, এ তো বড়ই নির্লজ্জ দেখছি। শুধু তা নয়, দীপিকার গেরুয়া বিকিনি নিয়েও কম খোঁটা শুনতে হয়নি।
এমনকি কদিন আগে ভোজপুরী ছবির নায়ক তথা ইদানীং বিজেপির বড় নেতা রবি কিষাণও বলেছেন, বেশরম রঙের চিত্রায়ণ এতটা অশ্লীল না হলেও পারত। শাহরুখ আমার বন্ধু, তাও বলছি।

বেশরম রঙে দীপিকা পাড়ুকোনকে অসামান্য দেখিয়েছিল বলে জেন জি-র অনেকে মনে করেন। তবু গানটির কয়েকটি দৃশ্যের উপর কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। 
দীপিকা পাডুকোনের অভিনীত নতুন ‘ফাইটার’ ছবির দৃশ্যেও সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে বলে শোনা যাচ্ছে। বলিউড হাঙ্গামা এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

‘ফাইটার’ ছবির ‘ইশক জ্যায়সা কুচ’ গানটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এ গানের দৃশ্যে দীপিকার লাস্য ও আবেদন সাড়া ফেলে দিয়েছে। যাকে বলা যেতে পারে ফুল অন সেনশুয়াল।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘ফাইটার’ ছবির চারটি দৃশ্য কাটছাঁট করতে বলেছে সেন্সর বোর্ড। এ ছবিটিতে দীপিকা ও হৃতিকের অন্তরঙ্গ কয়েকটি সিন বাদ দিতে বলা হয়েছে। তবে সন্দেহ নেই পরে ওটিটিতে মুক্তি পেলে সেই সিনগুলো হয়তো দেখা যাবে। সেই সঙ্গে বিভিন্ন ভাষায় ধূমপান-বিরোধী বার্তা দিতে বলেছে সেন্সর বোর্ড।

ফাইটারকে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিটি ২ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের হবে। ঠিক প্রজাতন্ত্র দিবসের আগের দিন সিনেমা হলে মুক্তি পাবে ফাইটার।

ফাইটার হল পুরোদস্তুর অ্যাকশন মুভি। প্রথমবার জুটি হৃতিক রোশন ও দীপিকা। এ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকেও।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ এখন যেন বলিউডের লক্ষ্ণী। তাঁর পরিচালিত ‘পাঠান’ এরই মধ্যে ১ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এবার বক্স অফিস জয় করতে নামছে ফাইটার।


```