Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘প্রোমোটার বৌদি’র উদ্যোগে পুরনো বাংলা ছবির আবেগ ফেরাতেই ‘সেলাম সিনেমা‘ অভিযান

একসময় একটা শব্দ ছিল ভীষণ পারিবারিক। আত্মীয়তার গন্ধ মাখা। আপামর বাঙালির বাড়ির অন্দরমহলে মিশে থাকা এক অনন্য সত্তা—‘বৌদি’। 

‘প্রোমোটার বৌদি’র উদ্যোগে পুরনো বাংলা ছবির আবেগ ফেরাতেই ‘সেলাম সিনেমা‘ অভিযান

আসছে ‘প্রোমোটার বৌদি’

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 20 October 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: একসময় একটা শব্দ ছিল ভীষণ পারিবারিক। আত্মীয়তার গন্ধ মাখা। আপামর বাঙালির বাড়ির অন্দরমহলে মিশে থাকা এক অনন্য সত্তা—‘বৌদি’। কিন্তু আজকের দিনে, সামাজিক মাধ্যমে সেই শব্দই যেন হারিয়েছে তার আদর। হয়ে উঠেছে কুরুচিকর ইঙ্গিতের বাহন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ঠিক এই কথাই বলেছিলেন—“শব্দকে কুরুচিকরভাবে ব্যবহার করা হয়।”

আর সেই শব্দকেই ফের নিজের মতো করে মর্যাদা দিতে আসছেন এক নবাগত পরিচালক, শৌর্য দেব। তাঁর প্রথম ছবি—‘প্রোমোটার বৌদি’। নামেই চমক। আরও বড় চমক, মূল চরিত্রে রয়েছেন স্বয়ং স্বস্তিকা মুখোপাধ্যায়।
ছবির নাম শুনেই মনে পড়বে সেই চেনা শহুরে দৃশ্য—সাদা জামা, সাদা প্যান্ট, সাদা চপ্পল, আঙুলে সোনার আংটি—একজন প্রোমোটার। কিন্তু পরিচালক স্পষ্ট জানালেন, “আমার ছবিতে স্বস্তিকাকে কিন্তু সেভাবে দেখা যাবে না।”

বাংলা সিনেমার প্রতি তাঁর দায়বদ্ধতার কথাই যেন উঠে আসে শৌর্যের কণ্ঠে। “এখন বেশিরভাগ বাংলা ছবিই থ্রিলার, মার্ডার বা মিস্ট্রির ঘরানার। পরিবারের সঙ্গে বসে দেখার মতো ছবি নেই বললেই চলে। অথচ একসময় হরনাথ চক্রবর্তী, রবি কিনাগী, স্বপন সাহার মতো পরিচালকেরা এমন সব ছবি বানাতেন, যেগুলো একেবারে সপরিবারে উপভোগ করা যেত। তাঁরা এখন কাজ করছেন না। তাই আমি চেয়েছি সেই স্বাদটাকে ফিরিয়ে আনতে। ‘প্রোমোটার বৌদি’ ঠিক সেই রকম একটা ছবি, যা বাঙালিকে আবার সিনেমাহলে ফিরিয়ে আনবে। পুরনো বাংলা ছবির সমস্ত আবেগ, ভালোবাসা আর হাসি-কান্নার মিশেল থাকবে এই গল্পে।”

 

আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘প্রোমোটার বৌদি’। তবে তার আগেই শুরু হয়েছে এক অন্য রকম প্রচারাভিযান—‘সেলাম সিনেমা’। নামেই যেমন শ্রদ্ধা, উদ্দেশ্যও তেমন। ‘প্রোমোটার বৌদি’-র টিম আগামীকাল অর্থাৎ ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত একের পর এক ছোট ভিডিওর মাধ্যমে স্মরণ করবে সেই সব পরিচালককে, যাঁদের হাত ধরে একসময় বাংলা কমার্শিয়াল সিনেমা পেয়েছিল সোনালি যুগ। যাঁরা পারিবারিক ছবির পথপ্রদর্শক ছিলেন, যাঁদের ছবির টিকিট একসময়ে ব্ল্যাক হতো, যাঁদের হিট সিনেমার নায়ককে দেখতে পয়সা ছুঁড়ে দিত দর্শক। অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের স্মৃতিতে ফিরিয়ে আনবেন সেই দিনগুলো, সেই পরিচালকদের গল্প, আর তাঁদের ছবির আবেগে ভরে উঠবে পর্দা।

‘প্রোমোটার বৌদি’র শুটিং ছড়িয়ে পড়েছিল গোটা কলকাতা শহর জুড়ে। স্বস্তিকার পাশাপাশি রয়েছেন রজতাভ দত্ত—তিনিও একজন প্রোমোটারের চরিত্রে। ভিলেনের ভূমিকায় থাকছেন আরও এক জনপ্রিয় অভিনেতা। দুই প্রোমোটারের দ্বন্দ্ব নিয়েই এগোবে ছবির গল্প। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্য, শ্রীমা ভট্টাচার্য, গম্ভীরা ভট্টাচার্য ও শুভ্রজিৎ দত্তকে।

পুরনো দিনের আবেগ, নতুন প্রজন্মের সংবেদন আর এক অনুচ্চারিত শ্রদ্ধা—এই তিন স্তম্ভে দাঁড়িয়ে আছে ‘প্রোমোটার বৌদি’। যেমন একটি শব্দের মর্যাদা ফিরিয়ে দেওয়ার গল্প, তেমনই এক প্রজন্মের প্রতি কৃতজ্ঞতার নিবেদন। এ ছবির মর্মেই যেন বাজে এক চেনা সুর—“সিনেমা শুধু বিনোদন নয়, এ এক অনুভব… সেলাম সেই অনুভবকে, সেলাম সিনেমাকে।”


```