Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এক সেলফিতেই ভাইরাল, সায়ন্তিকার এই সানগ্লাসের দাম জানলে চমকে উঠবেন

সম্প্রতি সেই স্টাইল প্রসঙ্গেই আবারও  চর্চায় উঠে এল তাঁর নাম। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সায়ন্তিকা। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তিনি। এবার নিজের সেলফি পোস্ট করে চর্চায় তিনি। সৌজন্যে, তাঁর সানগ্লাস।

এক সেলফিতেই ভাইরাল, সায়ন্তিকার এই সানগ্লাসের দাম জানলে চমকে উঠবেন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 February 2026 17:09

দ্য ওয়াল ব্যুরো: গ্ল্যামার আর স্টাইল স্টেটমেন্টে বারবার নজর কাড়েন অভিনেত্রী তথা বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। অভিনয় হোক বা রাজনীতির মঞ্চ, তাঁর উপস্থিতি মানেই সাধারণের নজর আটকে  তাঁর লুকে। আর সম্প্রতি সেই স্টাইল প্রসঙ্গেই আবারও  চর্চায় উঠে এল তাঁর নাম। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সায়ন্তিকা। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তিনি। এবার নিজের সেলফি পোস্ট করে চর্চায় তিনি। সৌজন্যে, তাঁর সানগ্লাস।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিতে এক ঝলকে দেখা গেল, সায়ন্তিকার চোখে ঝকঝক করছে বিলাসবহুল ব্র্যান্ড Dolce & Gabbana-র DX6004 501/87 49 মডেলের সানগ্লাস। কালো ফ্রেম, শার্প কাট, আর নিখুঁত ফিনিশ—সব মিলিয়ে সানগ্লাসটি তাঁর লুককে যেন পলকে পাল্টে দিল।

তবে শুধুই ফ্যাশন নয়, অনুরাগীদের জন্যে আসল চমক লুকিয়ে আছে দামেই। এই সানগ্লাসটির মূল্য প্রায় ১১ হাজার ৮৯০ টাকা! দাম শুনে অনেকেরই চোখ উঠছে কপালে। যদিও আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ডের ক্ষেত্রে এই দাম অস্বাভাবিক নয়, তবু সাধারণের কাছে তা যথেষ্ট চমকপ্রদ।

উল্লেখ্য, সায়ন্তিকা বরাবরই নিজের লুক নিয়ে সচেতন। ট্র্যাডিশনাল শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন আউটফিট—সবেতেই তিনি স্বচ্ছন্দ। তাঁর সঙ্গে যদি যোগ হয় এমন স্টাইলিশ অ্যাকসেসরিজ, তবে তা আলোচনায় আসবেই। সামনেই নির্বাচন। ফলে ব্যস্ততা এখন তুঙ্গে। তার মাঝেই লুক নিয়ে অবহেলা করলেন না সায়ন্তিকা। কোনও শোয়ের মঞ্চ হোক কিংবা বড়পর্দার উপস্থিতি, সায়ন্তিকা নিজেকে সর্বদাই পারফেক্ট লুকে তুলে ধরতে পছন্দ করেন। তাঁর স্টাইলে থাকা সেই টুইস্টই এবার নজর কাড়ছে সকলের। 

প্রসঙ্গত, এই প্রথম নয়, বরাবরই এসব জিনিস পছন্দ করেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া ফলো করলে, সব বেশি বোঝাই যায়। যদিও সেলিব্রিটিদের লাইফস্টাইলের একটা বড় অংশ জুড়েই থাকে ফ্যাশন। সেই তালিকা থেকে বাদ পড়েন না তিনিও। 
 


```