Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুটিং সেটে ভূত? চিত্রনাট্যের ভৌতিক ঘটনাকে যেন ছাপিয়ে গেল বাস্তব

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে তিনি স্পষ্ট জানান, মেকআপ রুমের আয়নায় হঠাৎই দেখা যায় উল্টো পায়ের ছাপ এবং হাতের ছাপ। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে ছাপগুলো স্পষ্টভাবে নজরে আসতেই শোরগোল পড়ে যায় ইউনিটে।

শুটিং সেটে ভূত? চিত্রনাট্যের ভৌতিক ঘটনাকে যেন ছাপিয়ে গেল বাস্তব

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 February 2026 15:53

দ্য ওয়াল ব্যুরো: অলৌকিক আবহে মোড়া গল্পে এবার দর্শকের মন জয় করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। পূর্বজন্মের রহস্য, রাজনন্দিনীর আবির্ভাব এবং অপর্ণাকে ঘিরে একের পর এক অদ্ভুত ঘটনার জেরে সিরিয়ালে এখন টানটান উত্তেজনা। তবে এবার চিত্রনাট্যের ভৌতিক আবহকে যেন ছাপিয়ে গেল বাস্তব!

সম্প্রতি শুটিং সেটে ঘটে যাওয়া এক অস্বাভাবিক ঘটনার কথা সামনে আনলেন অভিনেত্রী সৌমিলি দাস (Soumili Das), যিনি ধারাবাহিকে ‘রুম্পা’র চরিত্রে অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে তিনি স্পষ্ট জানান, মেকআপ রুমের আয়নায় হঠাৎই দেখা যায় উল্টো পায়ের ছাপ এবং হাতের ছাপ। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে ছাপগুলো স্পষ্টভাবে নজরে আসতেই শোরগোল পড়ে যায় ইউনিটে। পায়ের ছাপটি নাকি শিশুর মতো, আর হাতের ছাপ প্রাপ্তবয়স্ক কারও—এমনটাই অনুমান তাঁদের। তবে কীভাবে সেই ছাপ আয়নায় এল, তার ব্যাখ্যা এখনও মেলেনি।

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা শ্যামাশিস পাহাড়ি (Shyamasish Pahari)-ও। সিরিয়ালে ‘সতীনাথ’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর দাবি, ঘটনাটি নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কঠিন। ফলে সেটে তৈরি হয়েছে বেশ রহস্যের পরিবেশ।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে, এই ধারাবাহিক বর্তমানে চর্চায়। গল্পের নতুন মোড় নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন চিত্রনাট্যের পাশাপাশি বাস্তবের ঘটনায় শোরগোল পড়ে গেল নেটপাড়ায়। 


```